69cbb21f44688_Gallery_1774956844033
এপ্রিল ০১, ২০২৬ সকাল ০৮:১৫ IST

পথ দুর্ঘটনায় তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় সমঝোতার প্রস্তাব! নেত্রীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল নবদ্বীপ

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুর ঘটনায় অভিযুক্তের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাল এলাকাবাসী। বিষয়টি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নবদ্বীপের প্রতাপনগর এলাকায়। নিহতের নাম বিশ্বজিৎ মুখার্জী। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। নিরাপত্তা ও বিচার নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় মহলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গঙ্গানগর এলাকার বাসিন্দা বিশ্বজিৎ মুখার্জী ছিলেন এক যুব তৃণমূল কর্মী। রবিবার একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে রওনা দিয়েছিলেন। তখনই প্রতাপনগর এলাকায় রাস্তা পার হওয়ার সময় আচমকা একটি দ্রুতগতির টোটো এসে সজোরে ধাক্কা দেয় তাঁকে। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে সেখানে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় বলে জানা যায়। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। প্রথমে থানায় অভিযোগ জানালে পুলিশের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস মেলে। কিন্তু ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও অভিযুক্ত চালককে গ্রেফতার করা হয়নি।

এর প্রতিবাদে সোমবার নবদ্বীপ হাসপাতাল রোডে দেহ রেখে পথ অবরোধে শামিল হন পরিজন ও প্রতিবেশীরা। ফলে দীর্ঘক্ষণ যানজটের সমস্যা দেখা দেয়। আন্দোলনকারীদের অভিযোগ, স্থানীয় এক নেত্রী বিষয়টি অর্থের বিনিময়ে মিটিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছেন, যার জেরে জনরোষ আরও বৃদ্ধি পায়। তাঁদের স্পষ্ট বক্তব্য, মানুষের জীবন টাকার বিনিময়ে মূল্যায়ন করা যায় না। তাঁরা কেবল দোষীর উপযুক্ত শাস্তি চান।

প্রতিবেশী দেবিকা সিট জানান, 'আমাদের পাড়ার নেত্রী কাকলি রায় আমাদের বলেছেন পয়সা দিয়ে সমঝোতা করতে। কিন্তু মানুষের প্রাণ কি অর্থ দিয়ে কেনা যায়? আমরা টোটো চালকের কঠোর শাস্তি চাই। পাশাপাশি আমাদের দাবি, প্রশাসন নজর দিক যাতে এভাবে কেউ বেপরোয়া ভাবে যানবাহন না চালায়। কোনো মা-বাবার কোল যেন এভাবে খালি না হয়'।

আরও পড়ুন

সোনার দোকানে ঢুকে দাদাগিরি! সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ব্যবসায়ী ও মহিলা কর্মীদের মারধরের অভিযোগ
আগস্ট ৩১, ২০২৬

সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত

লিফটেই ৩ ঘণ্টা বন্দি! শিশু-সহ একাধিক মহিলা যাত্রীকে ঘিরে আদ্রা স্টেশনে চাঞ্চল্য
আগস্ট ৩১, ২০২৬

৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন

চিনির দামে আগুন ! কালোবাজারি রুখতে জেলায় জেলায় প্রশাসনের অভিযান
আগস্ট ৩১, ২০২৬

মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা

বৃষ্টির রাতে ভেঙে পড়ল মাটির বাড়ি ! ঘুমের মধ্যেই বাবা-মেয়ের মৃত্যু
আগস্ট ৩১, ২০২৬

আহত পরিবারের আরও দুই সদস্য

আশ্রমে তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মহারাজ ! ভাইরাল ভিডিও ঘিরে বিক্ষোভ কোচবিহারে
আগস্ট ৩১, ২০২৬

অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ

হাওড়ায় স্নিফার ডগের ইশারায় খুলল রহস্য ! ট্রলি ব্যাগ খুলতেই বেরোল ২২ কেজির বেশি গাঁজা
আগস্ট ৩১, ২০২৬

তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

কলা বোঝাই লরির ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-খালাসি
আগস্ট ৩০, ২০২৬

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ

২০ টাকার চাঁদা নিয়ে তুমুল অশান্তি! অনির্দিষ্টকালের জন্য বন্ধ মালদহ-নালাগোলা রুটের বাস পরিষেবা
আগস্ট ৩০, ২০২৬

যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি

নেহরুর মূর্তি উধাও! জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগে তীব্র ক্ষোভ, ২৪ ঘণ্টার হুঁশিয়ারি কংগ্রেসের
আগস্ট ৩০, ২০২৬

রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা

পথ দুর্ঘটনায় জখম ষাঁড়ের চিকিৎসা নিয়ে প্রশ্ন , প্রশাসনের দ্বারস্থ ইসকন ভক্তরা
আগস্ট ৩০, ২০২৬

অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি

মণ্ডপের ভিতরে আমিষ খাবার নিয়ে যাওয়া যাবে না , দূর্গাপুজো নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের সুরে সুর মেলালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
আগস্ট ৩০, ২০২৬

যৌতুকের দাবিতে পুত্রবধূকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার শ্বশুর
আগস্ট ৩০, ২০২৬

মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ

ঘিয়ের মধ্যে মাছি, চারপাশে নোংরা! সেবক রোডে মাখন ভোগের কারখানায় হানা, সিল করল পুরসভা
আগস্ট ৩০, ২০২৬

সেবক রোডে এই অভিযান চালানো হয়

স্কুল-দেবালয়ের গা ঘেঁষেই ‘মদের বার’! রাতে বাড়ির দরজায় টোকা, রায়দিঘিতে আতঙ্ক
আগস্ট ৩০, ২০২৬

স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

সন্দেশখালিতে হোটেলে জঙ্গি হামলার মহড়া , পর্যটকদের উদ্ধার করল NSG
আগস্ট ৩০, ২০২৬

অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা 
 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের