নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভোট-পরবর্তী উত্তেজনার আবহে বুধবার রাতে কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠল রাজ্য। একের পর এক হিংসা, বোমাবাজি ও গুলিচালনার ঘটনায় আতঙ্ক ছড়াল জেলার বিভিন্ন প্রান্তে। রাজনৈতিক পালাবদলের পর নতুন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে।
বুধবার দিনের শেষে সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায়। পয়েন্টে ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করা হয় তাকে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্যদিকে, এই ঘটনার রেশ কাটতে না কাটতেই একই রাতে পানিহাটির ২ নম্বর ওয়ার্ডে দুষ্কৃতীদের তাণ্ডবে কেঁপে ওঠে এলাকা। অভিযোগ, পরপর তিনটি বোমা ছোড়া হয়। বিস্ফোরণে অন্তত ৬ থেকে ৭ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর।
খবর পেয়েই খরদহ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও। এছাড়াও, বসিরহাটে পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বচসার জেরে বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে এবং এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনায় গুলিবিদ্ধ হন বিজেপির স্থানীয় কর্মী রোহিত রায় ওরফে চিন্টু। তার পেটে গুলি লেগেছে বলে জানা যায়।
আহত বিজেপি কর্মীকে উদ্ধার করে দ্রুত বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট থানার পুলিশ। কারা এই হামলার সঙ্গে জড়িত, কি কারণে আচমকা গুলি চলল তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় নতুন করে অশান্তি এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের