নিজস্ব প্রতিনিধি, টোকিও - দীর্ঘদিনের ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন ডোরেমন’-এর পরিচালক শিবায়ামা সুতোমু। অবশেষে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। গত ৬ মার্চ পরিচালকের মৃত্যু হলেও এখন এই দুঃসংবাদ জানায় ‘আজিয়া দো অ্যানিমেশন ওয়ার্কস’। শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।
‘আজিয়া দো অ্যানিমেশন ওয়ার্কস’-এর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বহু বছর ধরে জনপ্রিয় ধারাবাহিক ‘ডোরেমন’-এর পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন শিবায়ামা সুতোমু। প্রয়াত পরিচালকের শেষ ইচ্ছানুযায়ী গোপনীয়তা বজায় রেখে শেষকৃত্য করা হয়েছে। আগামী দিনে একটি স্মরণসভার আয়োজন করা হতে পারে। তাঁর অবদানের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা জানানো হচ্ছে বিভিন্ন মহল থেকে। জাপানের অ্যানিমেশন শিল্পে অন্যতম পথপ্রদর্শক শিবায়ামা সুতোমু।
১৯৬৩ সালে তয়ী অ্যানিমেশন দিয়ে কেরিয়ার জীবন শুরু হয় শিবায়ামা সুতোমুর। বিপুল জনপ্রিয় হয়ে ওঠে ‘দ্য গাস্টি ফ্রগ’, ‘টেনসাই বাকাবন’ সিরিজ। ১৯৭৮ সালে নিজের ‘আজিয়া দো’ অ্যানিমেশনের কাজ শুরু করেন তিনি। ‘নবিতা অ্যান্ড দ্য ক্যাসেল আন্ডারসি ডেভিল’, ‘ডোরেমন: নবিতা ইন দ্য ওয়ান ন্যান স্পেসটাইম ওডিসি’, ‘চিবি মারুকো’, ‘নিন্তামা রান্তারো’, ‘মাজিমে নি ফুমাজিমে’, ‘কাইকেসু জোরোরি’র মতো একাধিক অ্যানিমি ছবি পরিচালনা করেছেন। ১৯৮৪-২০০৫ সাল পর্যন্ত টিভি অ্যানিমির সিরিজ ‘ডোরেমন’-এর চিফ ডিরেক্টর ছিলেন শিবায়ামা।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের