নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রতিবেশী নেপালে গণবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগের পর পরিস্থিতি উত্তপ্ত। সীমান্ত লাগোয়া অশান্তির প্রভাব বাংলায় পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি শান্তি ও সতর্কতার বার্তা দিলেন।
সূত্রের খবর, নেপালের রাজনৈতিক অস্থিরতা ঘিরে ইতিমধ্যেই উদ্বেগ বাড়ছে। সেনার প্লেনে করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। বাংলার সীমান্তবর্তী এলাকায় এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন প্রশাসন। এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মঙ্গলবার উত্তরবঙ্গ সফরের আগে বলেন, 'নেপাল আমদের দেশ নয়, এটা বিদেশি রাষ্ট্র। এই ব্যাপারে মন্তব্য করা আমার পক্ষে ঠিক নয়। বিষয়টি সম্পূর্ণ ভাবে ভারত সরকার দেখছে। তারা কোনো অনুমতি দিলে অবশ্যই আমরা এই বিষয়ে কথা বলতে পারি। কিন্তু আমরা নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশকে ভালোবাসি। পাড়া-প্রতিবেশী ভালো থাকলে আমরাও ভালো থাকব।'
তিনি আরও বলেন, ' যেহেতু শিলিগুড়ি অঞ্চলটা আমাদের বর্ডারের মধ্যে পড়ে তাই সীমান্তে নজরদারি বাড়াতে বলবো।' রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি বলেন, 'কোনরকম কোনো অশান্তিতে জড়াবেন না। রাজ্য সরকারকে না জানিয়ে যেন কেউ এই মুহূর্তে নেপালে না যান। সীমান্ত এলাকায় সকলে সতর্ক থাকুন।'
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের