নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল। এক ধাক্কায় ১৭৯ জন আইপিএস আধিকারিকের বদলির নির্দেশ জারি করল রাজ্য সরকার। সরিয়ে দেওয়া হল ডায়মন্ড হারবার-সহ একাধিক গুরুত্বপূর্ণ জেলার ১২ জন পুলিশ সুপারকে। প্রশাসনিক কাঠামোকে আরও কার্যকর ও গতিশীল করতে এই ব্যাপক রদবদল বলে মনে করছে প্রশাসনিক মহল।
রাজনৈতিক পালাবদলের পর থেকেই প্রশাসনিক ক্ষেত্রে ধারাবাহিক পরিবর্তনের পথে হেঁটেছে রাজ্য সরকার। তৃণমূল জমানায় বিতর্কে জড়ানো বা অভিযোগের মুখে থাকা একাধিক আধিকারিকের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার সেই প্রক্রিয়ারই অংশ হিসেবে রাজ্যের পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদলের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল।
বদলির তালিকায় রয়েছেন ১৭৯ জন আইপিএস অফিসার। তাদের মধ্যে ১২ জন জেলা পুলিশ সুপারও রয়েছেন। বীরভূমের পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদবকে কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন) পদে আনা হয়েছে। জলপাইগুড়ির এসপি অমরনাথ কে পদোন্নতি দিয়ে উত্তরবঙ্গ ইন্টেলিজেন্স ব্যুরোর ডিআইজি করা হয়েছে। পুরুলিয়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারিকে কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার (আর্মড পুলিশ) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
বারাসত পুলিশ জেলার সুপার মিস পুষ্পাকে পাঠানো হয়েছে পূর্ব বর্ধমানে। বাঁকুড়ার এসপি সৌমাদিত্য ভট্টাচার্যকে দেওয়া হয়েছে মালদহ এসটিএফের দায়িত্ব। দক্ষিণ দিনাজপুরের এসপি চিন্ময় মিত্তলকেও সরানো হয়েছে। হুগলী গ্রামীণের পুলিশ সুপার কুমার সানি রাজকে পাঠানো হয়েছে পুরুলিয়ার দায়িত্বে। বারুইপুর পুলিশ জেলার এসপি শুভেন্দ্রা কুমারকে কলকাতা পুলিশের ওয়্যারলেস শাখার দায়িত্ব দেওয়া হয়েছে।
ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার ঈশানী পালকে কলকাতা পুলিশের দক্ষিণ-পশ্চিম বিভাগের ডেপুটি কমিশনার করা হয়েছে। বেঙ্গল এসটিএফের সুপার পারিজাত বিশ্বাসকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চে পাঠানো হয়েছে। পূর্ব বর্ধমানের এসপি সায়ক দাসকেও সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, বেঙ্গল এসটিএফের ডিআইজি সুধীরকুমার নীলাকান্তামকে সিআইএফের ইন্সপেক্টর জেনারেলের দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের আর্মড পুলিশের জয়েন্ট সিপি শুভঙ্কর ভট্টাচার্যকে ট্রাফিক বিভাগের ডিআইজি পদে নিয়ে যাওয়া হয়েছে।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের