নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - দুদিনের জন্য গুরুত্বপূর্ণ বঙ্গ সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৬ ও ৭ মার্চ এই সফরকে কেন্দ্র করে শৈলশহর জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ এবং নারী ক্ষমতায়নের বার্তাকে সামনে রেখেই সাজানো হয়েছে রাষ্ট্রপতির এই ব্যস্ত কর্মসূচি।
সফরের প্রথম দিন রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন দার্জিলিং হিল ফেস্টিভ্যাল। বিশেষ করে বন্দেমাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এবারের উৎসব এক বিশেষ ঐতিহাসিক গুরুত্ব পাচ্ছে। এই উৎসবের মাধ্যমে পাহাড়ের সংস্কৃতি, ঐতিহ্য এবং শিল্পকে নতুন করে তুলে ধরা হবে। এদিনই, দার্জিলিংয়ের লোক ভবনে ‘রুট অ্যান্ড রিদম’ নামে একটি বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করবেন রাষ্ট্রপতি।
পাহাড়ের বিভিন্ন জনজাতি গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, শিল্পকলা ও ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরাই এই প্রদর্শনীর মূল লক্ষ্য। পাহাড়ে অবস্থান করলেও রাষ্ট্রপতি ভার্চুয়াল মাধ্যমে অংশ নেবেন খড়গপুরের প্ল্যাটিনাম জুবিলি বর্ষের একটি বিশেষ অনুষ্ঠানে। সেখানে ‘উইমেনস লিডারশিপ অ্যান্ড এমপাওয়ারমেন্ট’ শীর্ষক একটি ফ্ল্যাগশিপ কর্মসূচির সূচনা করবেন তিনি।
সফরের দ্বিতীয় দিন, ৭ মার্চ রাষ্ট্রপতি যোগ দেবেন নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে। আন্তর্জাতিক সাঁওতাল কমিটির আয়োজিত এই সম্মেলনে দেশ-বিদেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আদিবাসী সমাজ ও সংস্কৃতির উন্নয়ন নিয়ে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সফরকে ঘিরে দার্জিলিং জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের