69aa85c6f293b_IMG-20260306-WA0180
মার্চ ০৬, ২০২৬ দুপুর ০১:১৮ IST

যুদ্ধের আবহে পেট্রোল নিয়ে মারামারি , বজবজ - মহেশতলায় লম্বা লাইনের পরও বঞ্চিত গ্রাহকরা

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ইরান ইজরায়েলের যুদ্ধের প্রভাব পড়েছে ভারতেও। জ্বালানি সরবরাহ নিয়ে ভীষণই আতঙ্কিত গ্রাহকরা। এই মূহুর্তে আগামী ২৫ দিনের অপরিশোধিত তেল ও পরিশোধিত তেল মজুত রয়েছে ভারতে। পেট্রোল নিয়েও চরম উদ্বেগ ছড়িয়েছে সকলের মধ্যে। এবার যুদ্ধের প্রভাবে পেট্রোলের খরা দেখা গেল দক্ষিণ ২৪ পরগণায়। যেখানে পেট্রোল না পাওয়ায় একদিকে সাধারণ মানুষ যেমন চিন্তিত ঠিক ততটাই ক্ষিপ্ত।

সূত্রের খবর , মহেশতলা , বজবজ , মেটিয়াবুরুজের মত জায়গায় পেট্রোল নিয়ে রীতিমত মারামারি লাগার মত অবস্থা। তিনটি জায়গার একাধিক পেট্রোল পাম্পে বোর্ড টানিয়ে লেখা , "পেট্রোল নেই"। খবর ছড়িয়ে পড়তেই হুলুস্থুল কাণ্ড শুরু করে দেয় গ্রাহকরা। কারণ , জ্বালানির মন্দা বাজার শুরুর আগেই সকলে নিজেদের জন্য অতিরিক্ত পেট্রোল তুলে নিচ্ছেন। সাধারণত যারা ১-২ লিটার পেট্রোল নেন তারাও আতঙ্কে ট্যাঙ্ক ফুল করিয়ে নিচ্ছেন।

শুধু তাই নয় , কেউ আবার ৫-১০ লিটার এমনকি ২০ লিটার অবধি মজুত করে রেখেছেন ঘরে। ফলে পরের গ্রাহকরা বঞ্চিত হচ্ছেন। পর্যাপ্ত পেট্রোল দিতে পারছেনা পেট্রোল পাম্পগুলি। জলের জারে করে পেট্রোল নিয়ে যেতেও দেখা গেছে অনেককে।

শুক্রবার সকাল থেকে লম্বা লাইন পড়েছে মহেশতলা , মেটিয়াবুরুজ , বজবজের বেশকিছু পেট্রোল পাম্পে। সরকারিভাবে এখনও জ্বালানির ঘাটতি ঘোষণা করা না হলেও পেট্রোল পাম্পগুলিতে পর্যাপ্ত পেট্রোল নেই। এখনই এই অবস্থা এরপর কি হবে , আদৌ কি পেট্রোল পাওয়া যাবে নাকি এবার শুরু হবে জ্বালানির মন্দা বাজার? এই ভেবে রীতিমত আতঙ্কিত গ্রাহকরা। যদিও প্রশাসনের তরফে অযথা চিন্তিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এটাকে স্বাভাবিক ঘাটতি বলছেন পেট্রোল পাম্পের কর্মীরা। খুব শীঘ্রই ফের স্বাভাবিকভাবে পেট্রোল দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তারা।।

পেট্রোল পাম্পের কর্মী অরিজিৎ মন্ডল বলেছেন , " যুদ্ধের আবহে পেট্রোল দিতে না পেরে অনেক পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে। এরপর নাকি আবার দাম বাড়বে। আসলে অনেকেই ট্যাংকি ফুল করিয়েছে। অনেকে আবার জারে করে নিয়ে যাচ্ছে। অতিরিক্ত পরিমাণে লোকজন এসে পেট্রোল নিয়ে গেছে তাই পরে যারা আসছে তারা বঞ্চিত হয়েছে। তবে আমাদের কাছে পেট্রোল আছে। চিন্তা করার কোনো কারণ নেই।"

ঘটনা প্রসঙ্গে এক গ্রাহক জানিয়েছেন , "গাড়ি নিয়ে কাজে যেতে হয়। কিন্তু এই মুহূর্তে যুদ্ধের পরিস্থিতিতে শোনা যাচ্ছে যে পেট্রোল সরবরাহ নাকি কমে যাবে। ফলে আতঙ্ক তৈরি হয়েছে। আমাদের পাশের একটি পাম্পে পেট্রোল নেই বলে বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। ফলে অনেকটা দূরে এসে একটা পাম্প থেকে আমাকে পেট্রোল ভরাতে হল। তবে এরপর যে কি হবে বুঝতে পারছিনা।"

আরও পড়ুন

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, বালাসনের স্রোতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু
জুন ১৯, ২০২৬

শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন

INTTUC সভাপতির বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ , দুর্নীতির অভিযোগে সরব এলাকাবাসী
জুন ১৮, ২০২৬

দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

বড়মার মন্দির চত্বরে ডালা বিক্রেতাদের বিক্ষোভ , আশ্বাসে কাটল অচলাবস্থা
জুন ১৮, ২০২৬

ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের

তোলাবাজি - দুর্নীতির অভিযোগে গ্রেফতার , আদালতে নিয়ে যাওয়ার পথে জনরোষ
জুন ১৮, ২০২৬

গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা

হেলমেট পরিয়েও হল না শেষ রক্ষা , থানা থেকে বেরোতেই উদয়ন গুহকে লক্ষ্য করে শুরু ডিমবৃষ্টি
জুন ১৮, ২০২৬

ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী

কৃষ্ণনগর স্টেশনে রাতভর উচ্ছেদ অভিযান, পুনর্বাসনের দাবিতে ক্ষোভ
জুন ১৮, ২০২৬

পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
 

হামলার অভিযোগ ঘিরে উত্তপ্ত কীর্ণাহার, থানার সামনে বিজেপির বিক্ষোভ
জুন ১৮, ২০২৬

অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক

কলকাতা থেকে দিনহাটা থানায় আনা হল উদয়ন গুহকে , লক্ষ্মীবারে হবে আদালতে পেশ
জুন ১৮, ২০২৬

উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান

ডোমজুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি, জনতার রোষে পুড়ল তৃণমূলের পার্টি অফিস
জুন ১৭, ২০২৬

তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের

দায়িত্ব ঘোষণার পরই ইস্তফা , পূর্ব বর্ধমান জেলা সভাপতির পদ ছাড়লেন রবীন্দ্রনাথ
জুন ১৭, ২০২৬

যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা

দিনহাটার বাঘ এখন বিড়াল হয়ে খাঁচাবন্দি , উদয়ন গুহের গ্রেফতারি নিয়ে কটাক্ষ নিশীথের
জুন ১৭, ২০২৬

বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে

সরকারি স্কুলে অতিরিক্ত ফি , বিক্ষোভে শতাধিক ছাত্রী
জুন ১৭, ২০২৬

ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ

চা পাতার আড়ালে কন্টেনারে গাঁজা পাচার , নদীয়ায় পুলিশের জালে ৩
জুন ১৭, ২০২৬

 মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা

চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা আত্মসাত , তৃণমূল ত্যাগ করতেই মানস ভূঁইয়ার নামে FIR
জুন ১৭, ২০২৬

৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ

পুলিশের জালে তৃণমূলের দাপুটে নেতা , ফুলবাগান থেকে গ্রেফতার উদয়ন গুহ
জুন ১৭, ২০২৬

উদয়ন গুহকে ট্রানজিট রিমান্ডে দিনহাটা নিয়ে যাওয়া হবে

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...