নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পরপর দুই বাঘিনীর মৃত্যু আলিপুর চিড়িয়াখানায়। বার্ধক্য জনিত কারণেই দুই বাঘিনীর মৃত্যু হয় বলে জানায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ঘটনায় শোকের ছায়া নেমেছে চিড়িয়াখানার অন্দরে।
সূত্রের খবর , আলিপুর চিড়িয়াখানায় পরপর দুই বাঘিনীর মৃত্যুতে নেমেছে শোকের ছায়া। মঙ্গলবার মারা যায় ১৭ বছর বয়সী হলুদ কালো ডোরা কাটা বাঘিনী পায়েল। ২০১৬ সালে ওড়িশার নন্দনকানন থেকে আনা হয় তাকে। অন্যদিকে বুধবার প্রয়াত হয় ২১ বছরের সাদা বাঘিনী রূপা। যার জন্ম হয়েছিল এই আলিপুর চিড়িয়াখানাতেই।
চিড়িয়াখানার তরফে জানানো হয় , দু’জন বাঘিনীই ছিল প্রবীণ। বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয় তাদের। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তিন সদস্যের একটি পশু চিকিৎসক দলের মাধ্যমে ময়নাতদন্ত করানো হচ্ছে। পাশাপাশি ভিসেরা পরীক্ষারও নির্দেশ দেওয়া হয়েছে।
আলিপুর চিড়িয়াখানার পক্ষ থেকে জানানো হয় , ''দুটি বাঘিনীরই বয়স হয়েছিল। বার্ধক্য জনিত কারণেই মারা গেছে বাঘিনী দুটি। ঘটনায় শোকের ছায়া নেমেছে চিড়িয়াখানায়। মৃত্যু হওয়ার পর পশু চিকিৎসক দলের মাধ্যমে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্তে ইতিমধ্যেই একটি বিশেষ কমিটি গঠন করা হয়।''
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের