নিজস্ব প্রতিনিধি , বীরভূম - পরকীয়ার মোহে পর পুরুষের সঙ্গে ঘর বেঁধেছে ৪০ বছরের স্ত্রী। সেই আনন্দে সন্তান সহ দুধ দিয়ে স্নান করে পবিত্র হলেন বীরভূমের দেলওয়ার হোসেন। শুদ্ধিকরণের জন্য অনুষ্ঠানের আয়োজন করে ছেলে সহ নাতি নাতনীকে ২০ লিটার দুধে স্নান করালেন দাদু। ছেলের মর্যাদা রক্ষা আর সন্তানের অলক্ষ্ণ মোচনের উদ্দেশ্যেই এই আচার পালন করা হয়েছে বলে দাবি পরিবারের। অভিনব কায়দায় শুদ্ধিকরণ করার দৃশ্য মুহূর্তে ছড়িয়ে পড়েছে এলাকায়। আর তা থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
স্থানীয় সূত্রের খবর , নলহাটির বান্দখালা গ্রামের বাসিন্দা নুরুল হোদা। তার পুত্র দেলওয়ার হোসেন ২০০৭ সালে বিয়ে করেন। বর্তমানে তাদের ১৬ বছর বয়সী এক পুত্র সন্তান আর ১৩ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। তাদের রেখে দেলওয়ার হোসেনের স্ত্রী বৃহস্পতিবার অন্যত্র বিয়ে করে নেয়। এখন শুদ্ধিকরণের জন্য দেলওয়ার হোসেনে সহ তার পুত্র ২০ লিটার দুধে স্নান করে। তবে অনেকেই ঘটনাকে অমানবিক বলে সমালোচনা করেছেন। আধুনিক সমাজে এ ধরনের কুসংস্কারমূলক আচরণ মানানসই নয় বলে মত প্রকাশ করেছেন শিক্ষিত মহল।
দেলওয়ার হোসেন জানিয়েছেন, "আমি ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠান করতে চাইনি। পরিবারে বড়রা বিশেষ করে বাবা বলেছিলেন আমার উপরে আর আমার দুই বাচ্চার উপরে একটা খারাপ প্রভাব ফেলতে পারে। তাই শুদ্ধিকরণ করার এই অনুষ্ঠানের সিদ্ধান্ত পরিবারই নিয়েছে। আমি শুধু তাদের কথা শুনেছি। আমি স্ত্রীকে অনেকবার বুঝিয়েছিলাম কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি। এখন আমি দুই সন্তানকে নিয়ে খুশি থাকতে চাই।"
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের