নিজস্ব প্রতিনিধি, দিল্লি – ৭৭তম প্রজাতন্ত্র দিবসে রোদ ঝলমলে দিল্লির আকাশ। দিল্লিবাসীর জন্য সুখবর। কমছে দূষণের মাত্রা। ধীরে ধীরে উন্নত হচ্ছে দিল্লির বাতাসের মান। যদিও বিপদের মাত্রা কাটেনি। বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজধানীতে। সোমবার সকালে দিল্লির বাতাসের গড় গুণমান ২০৯।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড বা CPCB-র তথ্য অনুযায়ী, সোমবার সকালে দিল্লির বাতাসের গড় গুণমান সূচক বা ‘এয়ার কোয়ালিটি ইন্ডেক্স’ (একিউআই) ছিল ২০৯। আনন্দ বিহারে দূষণের মাত্রা ৩০০ ছুঁইছুঁই। দিল্লির মোট ৩৯ টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ২৪ টিতে বাতাসের মান উদ্বেগজনক। দিল্লিবাসীকে মাস্ক ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন পরিবেশ বিশেষজ্ঞরা।
আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ১০.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও, বেলা বাড়লে আকাশ আংশিক মেঘলা হতে পারে। উল্লেখ্য, সোমবার দেশজুড়ে পালিত হচ্ছে ৭৭তম প্রজাতন্ত্র দিবস। দিল্লিতে কর্তব্যপথে শুরু হয়ে গিয়েছে কুচকাওয়াজ। এবারের প্রজাতন্ত্র দিবসের থিম ‘বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি’।
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের