নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দেশজুড়ে পালিত হচ্ছে ৭৭ তম প্রজাতন্ত্র দিবস। তাই জেলায় জেলায় পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি। ভারতের এই ঐতিহাসিক দিনটি উপলক্ষ্যে আগে থেকেই সজাগ ছিল পুলিশ প্রশাসন। সোমবার নদীয়ার বাংলাদেশি সীমান্তে শুরু হল বিএসএফের নাকাচকিং।

সূত্রের খবর , নদীয়ায় বাংলাদেশি সীমান্ত থেকে অনায়াসেই দুষ্কৃতী মাওবাদীরা ঢুকে পড়েন। ভারতের ঐতিহাসিক দিন নাশকতা থেকে দেশকে সম্পূর্ণ মুক্ত রাখতে , নাগরিকদের নিরাপত্তা বাড়াতে এই নাকা চেকিং শুরু করেছে বিএসএফ। ব্যাগ ভর্তি নাগরিকদের দেখলেই দাঁড় করিয়ে চেকিং করা হচ্ছে। চারিদিকে শত্রুপক্ষের সীমান্ত থাকায় বিশেষভাবে নাকা চেকিংয়ের ওপর জোর দিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সসহ পুলিশ প্রশাসন।

উল্লেখ্য , নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তের ১০০ কিলোমিটার রয়েছে কাঁটাতারে ঘেরা। যার মধ্যে রয়েছে কৃষ্ণগঞ্জ বিধানসভা সহ বিস্তীর্ণ এলাকা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই ১০০ কিলোমিটার সীমান্ত এলাকাজুড়ে সোমবার সকাল থেকে বিএসএফের তরফে নজরদারি চলছে। পাশাপাশি চলছে পেট্রোলিংয়ের মধ্যে দিয়ে নাকা চেকিং। মাতৃভূমিকে রক্ষা করার জন্যই এই বিশেষ দিনে দেশের নিরাপত্তার কথা ভেবে বাড়তি নজরদারি চলছে সীমান্তবর্তী এলাকায়। ঘটনাটিকে ভীষণই ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা। আবার অনেকের দাবি , ঘনঘন এমন উদ্যোগ নেওয়া হল নাশকতামূলক কাজগুলি অনেকটাই কমে আসবে।
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের