নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শুক্রবার রাতে দমদম বিমানবন্দরে অভিষেকের আসার আগে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। আর এই ঘটনায় এবার সরাসরি বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, গোটা ঘটনা ছিল পরিকল্পিত এবং এর নেপথ্যে রয়েছে বিজেপির যোগসাজশ। তার স্পষ্ট বার্তা, কোনও হামলা বা ভয় দেখিয়ে তার কণ্ঠরোধ করা যাবে না।
শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ভিডিওতে হলুদ পোশাক পরা এক যুবকের ছবি দেখিয়ে তিনি দাবি করেন, ওই ব্যক্তির হাতে একটি আগ্নেয়াস্ত্র দেখা গেছে। অভিষেকের অভিযোগ, ওই যুবকের নাম উত্তম দাস এবং তিনি দমদমের বাসিন্দা ও বিজেপির সঙ্গে যুক্ত। অভিষেকের আরও দাবি, সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানাতে কাঁথির শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের চিতা হাতে উপস্থিত ছিলেন ওই ব্যক্তি।
এই ঘটনাকে সামনে এনে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান অভিষেক। তার অভিযোগ, দমদম বিমানবন্দরের ঘটনাটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত হামলার অংশ। পাশাপাশি, নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার বড়সড় গাফিলতির প্রশ্ন উঠছে। তবে তিনি স্পষ্ট ভাষায় জানান, ভয় দেখিয়ে বা হামলা চালিয়ে তার রাজনৈতিক অবস্থান বা কণ্ঠস্বরকে স্তব্ধ করা সম্ভব নয়।
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের