নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ছটপুজো উপলক্ষ্যে এই বছরও সাধারণের জন্য বন্ধ রাখা হবে দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর ও পূর্ব কলকাতার সুভাষ সরোবর। জলদূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মহানগর উন্নয়ন কর্তৃপক্ষ। পরিবেশ রক্ষায় কড়াকড়ি প্রশাসন।
সূত্রের খবর, গত কয়েক বছর ধরে দুই সরোবরে ছটপুজোর অনুষ্ঠান নিষিদ্ধ। সেই নির্দেশ মেনেই এই বছরও সরোবর দুটি বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। গত ২০২২ সালে নির্দেশ লঙ্ঘনের ঘটনা ঘটেছিল, তাই এবার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। ছট পুজো উপলক্ষ্যে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর মিলিয়ে প্রায় ৩০০ পুলিশ মোতায়েন থাকবে। নিরাপত্তার তদারকিতে থাকবেন দুজন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক।
তবে সাধারণ ভক্তদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য বিকল্প ব্যবস্থাও নিয়েছে প্রশাসন। শহরের বিভিন্ন প্রান্তে তৈরি করা হয়েছে ৩৯টি অস্থায়ী ছটঘাট। সুভাষ সরোবর সংলগ্ন এলাকায় বিকল্প ঘাট নির্মাণের দায়িত্ব নিয়েছে কলকাতা পুরসভা। প্রতিটি ঘাটেই থাকবে পোশাক পরিবর্তনের তাঁবু, বায়ো-টয়লেট এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। পুরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে, পুজো শেষে পাঁচ ঘণ্টার মধ্যেই ঘাটগুলি সম্পূর্ণ পরিষ্কার করতে হবে।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের