নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্য পুলিশ নিয়োগ পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার কথা ভেবে বিশেষ ব্যবস্থা নিল মেট্রো কর্তৃপক্ষ। আসন্ন রবিবার সকাল থেকেই চলবে অতিরিক্ত মেট্রো পরিষেবা, যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পৌঁছতে পারেন পরীক্ষাকেন্দ্রে।
সূত্রের খবর, শুক্রবার মেট্রোর পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, আগামী রবিবার পুলিশ নিয়োগের পরীক্ষার দিন ব্লু লাইন ও গ্রিন লাইন দুই রুটেই বাড়তি মেট্রো চালানো হবে। সাধারণত প্রতি রবিবার ১৩০টি মেট্রো চলাচল করে, কিন্তু এদিন সেই সংখ্যাটি বেড়ে হবে ১৩৮। বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্লু লাইনে সকাল ৯টার পরিবর্তে সকাল ৭টা থেকেই মেট্রো চলাচল শুরু হবে। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়, আর শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো মিলবে সকাল ৭টা ৪ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ২০ মিনিটে।
অন্যদিকে, গ্রিন লাইন অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান রুটে সাধারণত প্রতি রবিবার ১০৪টি মেট্রো চলে। কিন্তু ১৩ অক্টোবর রবিবার চলবে মোট ১১২টি মেট্রো। অর্থাৎ,৮ টি মেট্রো বাড়তি চালানো হবে। সকাল ৭টা থেকেই পরিষেবা শুরু হবে এই রুটেও। সকাল ৭টায় হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো ছাড়বে এবং সকাল ৭টা ২ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো পাওয়া যাবে।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের