নিজস্ব প্রতিনিধি, কলকাতা – শুক্রবার রাতে পার্কস্ট্রিট্রের এক পাবে বন্ধুদের সঙ্গে নৈশভোজ করতে গিয়ে অনভিপ্রেত ঘটনার স্বীকার হন সেলেব ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী। পার্কস্ট্রিট্রের পাবের বিরুদ্ধে মাটন বলে গোমাংস খাওয়ানোর অভিযোগ তুলেছেন সায়ক। গোমাংসকাণ্ডে সায়ককে তোপ দাগলেন তাঁরই একসময়ের ‘বন্ধু’ তথা অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু।
কালরাত্রি পরিচালক অয়ন চক্রবর্তী ফেসবুক পোস্টে মন্তব্য করতে গিয়ে সৌমিতৃষা লেখেন, “যখন কনটেন্টের রিচ এবং এনগেজমেন্ট বেড়ে যায়, তখন টাকাও আসে। আগে ওরা আমার মতো বা যাঁদের ভিডিও ভাইরাল হয় তাঁদের ব্যবহার করে অনেক টাকা কামিয়েছে। এখন রিচ পড়ে যাচ্ছে দেখে এইসব করতে শুরু করেছে। প্রচারের আলোয় থাকতে নিরপরাধ ওয়েটারকে ফাঁদে ফেলছে সায়কের মতো প্রভাবশালীরা।“
অভিনেত্রী আরও লেখেন, “স্রেফ প্রচারের আলোয় থাকার জন্য একজন সাধারণ কর্মীকে জনসমক্ষে অপদস্থ করাটা অত্যন্ত নীচ মানসিকতার পরিচয়। সোশ্যাল মিডিয়ায় এনগেজমেন্ট বাড়ানো এবং অর্থ উপার্জনের নেশায় এক ‘নিরপরাধ ওয়েটার’-কে বলির পাঁঠা বানানো হচ্ছে। অলি পাবের বিফ স্টেক যে খাসি ভেবে খেয়ে নেয়, তার খাসি না খাওয়াই ভালো। প্রবাদ আছে যে কাক কাকের মাংস খায় না।“
উল্লেখ্য, শুক্রবার রাতে পার্কস্ট্রিটের অলি পাবে গিয়েছিলেন সায়ক। সঙ্গে ছিলেন তাঁর দুই বন্ধু অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডু। মাটন স্টেক অর্ডার করেছিলেন তাঁরা। এরপরই যত গণ্ডগোল শুরু। ফেসবুক লাইভে এসে সায়ক চক্রবর্তী জানান, ওয়েটার খাবার পরিবেশন করার পর প্রথমে খেয়েছিলেন। এরপর বুঝতে পেরে আঁতকে ওঠেন তিনি। তাঁর অভিযোগ, মাটন অর্ডার করা সত্ত্বেও তাঁদের গোমাংস পরিবেশন করা হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ওয়েটারের উদ্দেশ্যে সায়ক বলেন, “আমি একজন ব্রাহ্মণ। আপনি আমাকে না জানিয়েই কী করে গোমাংস খাইয়ে দিলেন? গোমাতাকে খাইয়ে দিলেন!” ওই ওয়েটারকে ধর্ম জিজ্ঞেস করায় তিনি বলেন, তিনি মুসলিম। এরপরই তাঁকে সায়ক প্রশ্ন করেন, “আমি আপনাকে না বলে শুয়োরের মাংস খাইয়ে দিলে আপনি খাবেন?” অবশেষে নিজের ভুল স্বীকার করে নেন ওয়েটার। তাঁর বিরুদ্ধে পার্কস্ট্রিট থানায় এফআইআর দায়ের করেন সায়ক। ওই ওয়েটারকে গ্রেফতার করা হয়।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের