নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা উত্তরবঙ্গ। দার্জিলিং-সহ একাধিক জায়গায় ধস, ভেঙে গিয়েছে রাস্তা, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। প্রাণহানির ঘটনাও ঘটেছে। এই ভয়াবহ পরিস্থিতিতে সোমবারই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস।
সূত্রের খবর, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে টানা বৃষ্টির জেরে ধস নামছে একের পর এক জায়গায়। নিচু এলাকাগুলিতে তৈরি হয়েছে প্লাবনের পরিস্থিতি। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন সর্বোচ্চ তৎপর। সোমবার দুপুরে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ইতিমধ্যেই রাজভবনে খোলা হয়েছে একটি ‘পিস রুম’, যেখান থেকে সারাক্ষণ নজর রাখা হচ্ছে উত্তরবঙ্গের পরিস্থিতির উপরে।
এছাড়াও দুর্গতদের দ্রুত সাহায্য পৌঁছে দিতে রাজভবনের তরফে গঠন করা হয়েছে বিশেষ র্যাপিড অ্যাকশন সেল, যা ২৪ ঘণ্টা সক্রিয় থাকবে। জরুরি প্রয়োজনে যোগাযোগ করা যাবে নম্বর ০৩৩–২২০০১৬৪১ এবং ইমেল peaceroomrajbhavan@gmail.com–এ।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আজ বিকেলের মধ্যেই পৌঁছে যাবেন শিলিগুড়িতে। সঙ্গে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। সেখানে পৌঁছে তিনি জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করে পরিস্থিতির সরেজমিন মূল্যায়ন করবেন।
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের