নিজস্ব প্রতিনিধি , হরিয়ানা - নারীদের নিয়ে অশ্লীল গান বানিয়ে এখনও বিতর্কে জর্জরিত র্যাপার বাদশা। হরিয়ানার মহিলা কমিশন পুরো আদাজল খেয়ে পেছনে লেগেছে গায়কের। অভিযোগ , নারীদের ভোগ্যপণ্য হিসেবে তুলে ধরা হয়েছে ওই গানে। এমন গান বানিয়ে টাকা উপার্জন করা যাবে না। বিতর্কের আবহে সেই গান সরিয়ে নেওয়াও হয়েছে। বাদশাকে জবাবদিহি করার কথা জানানো হয় হরিয়ানার মহিলা কমিশনের তরফে। অবশেষে ক্ষমা চেয়ে প্রায়শ্চিত্তের কথা জানালেন বাদশা।
গায়কের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে হরিয়ানায়। মামলার শুনানির জন্য মঙ্গলবার কমিশনের দফতরে হাজির হন বাদশা। যেখানে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর। কমিশনের তরফে জানানো হয়, নারীদের মর্যাদা ক্ষুণ্ণ করে এহেন কন্টেন্ট বানানো যাবে না। ভবিষ্যতে এর পুনরাবৃত্তি যেন না ঘটে এমনও নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। সেই ইস্যুতে ক্ষমা চেয়ে এবার নারীদের ক্ষমতা নিয়ে গান তৈরি করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন বাদশা।
বাদশা বলেছেন , "এবার থেকে নারী ও সমাজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করব। আগামী চার মাসের মধ্যে নারী ক্ষমতায়ন বিষয়ক একটি ইতিবাচক গান উপহার দেব সকলকে। শুধু তাই নয় ভবিষ্যতে এমন কোনও কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকব না। এই ভুল আর হবে না।"
উল্লেখ্য , ১ লা মার্চ মুক্তি পায় টাটিরি গানটি। গানের কথা ও দৃশ্যে নারীদের ভোগ্যপণ্য হিসেবে দেখানোর অভিযোগ তুলে বাদশার বিরুদ্ধে সরব হন সকলে। গানের শুরুতে দেখা যায়, কাঁধের ব্যাগ নামিয়ে স্কুলছাত্রীরা নাচতে শুরু করেছে। তার সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি-সহ চটুল কথা। এরপরই বাদশার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছিল মহিলা কমিশন। এরপর থেকেই বিতর্কে জর্জরিত বাদশা।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের