নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রার্থী তালিকা ঘোষণার পরেই রাজ্য বিজেপির অন্দরেই বাড়ল অসন্তোষ। শুক্রবার সল্টলেকে দলের রাজ্য সদর দফতরের সামনে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকেরা। একাধিক বিধানসভা আসনে প্রার্থী নির্বাচনে আপত্তি জানিয়েই এই বিক্ষোভ। নির্বাচনের আবহে এই বিক্ষোভে ব্যাপক উত্তেজনা ছড়ায় দলীয় কার্যালয়ে।
নির্বাচনকে সামনে রেখে এখনও পর্যন্ত দু দফায় মোট ২৫৫ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে গেরুয়া শিবির। সেই তালিকায় একাধিক জায়গায় একাধিক আসনে প্রার্থী বদল করা হয়েছে এবং নতুন মুখকে টিকিট দেওয়া হয়েছে। আর এই প্রার্থী তালিকাকে ঘিরে বিজেপির অন্দরেই ক্ষোভ তৈরি হয়েছে। ইতিমধ্যেই প্রার্থী বদলের জন্য রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভ দেখানোর ছবি সামনে এসেছে।
এবার সেই বিক্ষোভের আঁচ এসে পড়ল বিজেপির সল্টলেকের দলীয় অফিসে। অভিযোগ, বিক্ষুব্ধ কর্মী-সমর্থকেরা পার্টি অফিসে উপস্থিত লকেট চট্টোপাধ্যায় ও অন্যান্য নেতাদের ঘিরে স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নেতৃত্বদের অফিস থেকে বেরিয়ে আসতে দেখা যায়। এই সময় কর্মীদের দিকে আঙুল তুলে শাসানোর অভিযোগও ওঠে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে।
খানিকক্ষণ পর পার্টি অফিসে এসে পৌঁছান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন কর্মী সমর্থকেরা। প্রার্থী বদল করার জন্য শমীক ভট্টাচার্যের কাছে রীতিমতো কাকুতি মিনতি করতে থাকেন বিজেপি কর্মীরা। প্রার্থী বদলকে কেন্দ্র করে রীতিমতো অসন্তোষ দেখা দিয়েছে বিজেপির অন্দরে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। শাসকদল তৃণমূল কংগ্রেস কটাক্ষ করে দাবি করেছে, বিজেপির মাটির সঙ্গে ও সাধারণ মানুষের সঙ্গে কোনও যোগাযোগ নেই। সেই কারণেই দলের কর্মী-সমর্থকদের মধ্যেও অসন্তোষ বাড়ছে।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের