নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রেল চত্বর থেকে বেআইনি দখলদারি সরাতে এবার বড়সড় অভিযানে নামল রেল কর্তৃপক্ষ। গভীর রাতে দমদম স্টেশনে বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো বহু দোকান ও হকারদের গুমটি। রেলের এই কড়া পদক্ষেপ প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।
শনিবার মধ্যরাতে ঘটনাটি ঘটে। এদিন স্টেশনের জনস্রোত কিছুটা পাতলা হতেই আরপিএফ, রেল পুলিশ ও রাজ্য পুলিশের বিশাল বাহিনী স্টেশন এলাকা ঘিরে ফেলে। যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতেই রেলের তরফে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে সরকারি সূত্রে খবর। বুলডোজার নামানোর আগে প্রশাসনের তরফে বারংবার মাইকিং করে অবৈধ দোকান ও ডালা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু হকারদের তরফে কোনো সাড়া মেলেনি।
শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উচ্চপদস্থ কর্তাদের উপস্থিতিতেই বুলডোজার দিয়ে বেআইনি স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়। এই অভিযানের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন সিটু (CITU) নেত্রী গার্গী চট্টোপাধ্যায় ও প্রাক্তন সিপিএম সাংসদ তড়িৎ তোপদার। তারা সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ দেন। ফলে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। তবে নিরাপত্তার কড়াকড়িতে তা কোনো বড় অপ্রীতিকর ঘটনায় রূপ নেয়নি।
উল্লেখ্য, উচ্ছেদের নোটিস পাওয়ার পর থেকেই স্টেশনে এক ধরণের অস্থিরতা ছিল। এমনকি গত শুক্রবার এক মহিলা হকার আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। তবে এসবের তোয়াক্কা না করে কর্তৃপক্ষ তাদের অবস্থানে অনড় থেকেছে। আগামী দিনেও এমন উচ্ছেদ অভিযান জারি রাখার বার্তা দিয়েছে।
গার্গী চট্টোপাধ্যায় বলেন, ‘হকারদের উপযুক্ত পুনর্বাসন ছাড়া কোনওভাবেই উচ্ছেদ মেনে নেওয়া হবে না। স্টেশনের মাধ্যমে পেটে ভাত জোগানো মানুষগুলোকে পথে বসানোর আগে আমার বুকের ওপর দিয়ে বুলডোজার চালাতে হবে। প্রশাসনের এই অমানবিক আচরণের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে’।
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের