নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এক যুবক। সেই ঘটনার জেরেই মঙ্গলবার শিয়ালদহ স্টেশনে ঘটে চাঞ্চল্যকর কাণ্ড। পদাতিক এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢুকতেই আচমকা ট্রেনের ছাদে উঠে পড়েন সোহম । ঘটনাটি দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে। অনেক যাত্রী দাঁড়িয়ে পুরো ঘটনা দেখতে থাকেন, আবার কেউ মোবাইলে ভিডিওও করেন।

ট্রেনের ছাদে উঠে যুবক চিৎকার করে দাবি করেন, তার প্রেমিকা প্রিয়াঙ্কাকে ফিরিয়ে দিতে হবে। জানান, প্রেমিকা ছেড়ে চলে যাওয়ার পর থেকে বন্ধুরা তাকে নিয়ে নিয়মিত ঠাট্টা-মশকরা করছেন। সেই অপমান আর সহ্য করতে না পেরেই তিনি এই চরম পদক্ষেপ করেছেন। এমনকি ওভারহেডে তার স্পর্শ করার হুমকিও দেন তিনি।
পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় রেল সুরক্ষা বাহিনী 'আরপিএফ'। জওয়ানরা প্রথমে তাকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু যুবক বারবার বলেন, তিনি বন্ধুদের সহ তার প্রেমিকা প্রিয়াঙ্কাকে চান, না হলে আত্মঘাতী হবেন। এরপর দুই দিক থেকে ট্রেনের ছাদে উঠে তাকে নিরাপদে নামানোর চেষ্টা শুরু হয়।

প্রায় ১০ মিনিটের চেষ্টার পর 'আরপিএফে'র জওয়ানরা যুবককে নিরাপদে উদ্ধার করেন। প্রাথমিকভাবে জানা গেছে, ওই যুবক অসমের বাসিন্দা নাম সোহম দাস । পরিবার সূত্রে খবর, সোহম দীর্ঘদিন ধরেই মানসিক যন্ত্রনায় ভুগছিলেন। ঘটনার পর তাকে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের