নিজস্ব প্রতিনিধি , পাটনা - দর্শনের বিচার চাইতে গিয়ে উল্টে মোড়লদের ক্ষোভের মুখে পড়লেন গৃহবধূ। নির্যাতিতাকে মাটিতে ফেলা থুতু চাটানো হয়। বিহারের বেগুসরাই জেলায় ঘটেছে এই নারকীয় কান্ড! সোশাল মিডিয়ায় সেই ভিডিও ছড়াতেই তোলপাড় শুরু। মধ্যযুগীয় এই বর্বরতার খবর পৌঁছায় প্রশাসনের দরবারে। ঘটনার তদন্তে নেমে পড়েছে স্থানীয় পুলিশ।
ঘটনাটি গত জুন মাসের। সম্প্রতি ভিডিওটি ভাইরাল হয়। এরপর ১ আগস্ট থানায় অভিযোগ করেন ওই গৃহবধূ। অভিযোগপত্রে তিনি জানান, ২ জুন রাতে বাড়িতে একা ছিলেন তিনি। সেই সুযোগ নেয় প্রতিবেশী এক যুবক। জোর করে ঘরে ঢোকে অভিযুক্ত। এরপর ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শারীরিক নির্যাতনের পর জানালা দিয়ে পালানোর চেষ্টা করে যুবক। সেই সময় গ্রামবাসীদের হাতে ধরা পড়ে সে।
অভিযোগ, অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়নি। বদলে গ্রামেই বসানো হয় খাপ পঞ্চায়েত। সেখানে শুরু হয় তথাকথিত বিচারসভা। মহিলা ও যুবককে ঘিরে চলে হেনস্থা। গ্রামের মোড়লদের নির্দেশে অপমান করা হয় দু'জনকে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, কান ধরে দাঁড়িয়ে রয়েছেন মহিলা। তাঁকে ঘিরে রয়েছে বহু মানুষ। ঘটনাস্থলে কয়েক জন শিশুকেও দেখা গেছে।
ভিডিওতে আরও দেখা গেছে, মাটিতে মুখ দিয়ে থুতু চাটছেন মহিলা। মাতব্বরদের নির্দেশেই এমন করতে বাধ্য করা হয় বলে অভিযোগ। এরপর অভিযুক্ত যুবককেও একই শাস্তি দেওয়া হয়। তাঁকেও কান ধরে ক্ষমা চাইতে দেখা যায়। পুলিশের প্রাথমিক দাবি, ওই ব্যক্তিই ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। ৩১ জুলাই ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার এক দিন পর থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। ধর্ষণের অভিযোগের পাশাপাশি পঞ্চায়েতের বিরুদ্ধেও মামলা করেছেন তিনি। ঘটনার পর থেকেই তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, গ্রামবাসীদের বক্তব্য আলাদা। তাঁদের দাবি, মহিলা ও অভিযুক্ত যুবকের মধ্যে আগে থেকেই সম্পর্ক ছিল। আপত্তিকর অবস্থায় দু’জনকে ধরা হয়েছিল বলে দাবি তাঁদের। এরপর পঞ্চায়েত ব্যবস্থা নেয় বলে জানা স্থানীয়রা। তবে আইন উপেক্ষা করে এমন ‘
শাস্তি দেওয়ার অভিযোগে উঠেছে বড় প্রশ্ন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত
যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫
দিল্লির পড়ুয়া আন্দোলন ঘিরে শুরু হওয়া বিতর্কে, লোকসভায় বিস্ফোরক মন্তব্য বারামুলার সাংসদ ইঞ্জিনিয়র রশিদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের