নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বিশ্বব্যাপী প্রায় ১০০০ কোটি টাকার ওপরে আয় করেছে ধুরন্ধর ২। বক্স অফিসে এখন রমরমা বাজার। ছবির প্রসঙ্গে একদিকে যেমন প্রশংসার ঝড় ঠিক অন্যদিকে নিন্দা। ছবির বেশকিছু দৃশ্য নিয়ে আপত্তি জানিয়ে শিখ সম্প্রদায়। তবে এবার সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাওয়া একটি ছবি নিয়ে ফের বিতর্ক তুঙ্গে। ফের শিখ সম্প্রদায়কে অপমানের বিতর্ক বাসা বাঁধতেই নিন্দুকদের একহাত নিলেন ধুরন্ধর পরিচালক আদিত্য ধর।
পরনে পাগড়ি। হাতে কড়া। মুখে সিগারেট গুঁজে সুখটান! রণবীর সিং অভিনীত জসকিরত সিং রঙ্গীর এমনই একটি ছবি সোশাল মিডিয়ায় ঘুরছে গত দুদিন ধরে। এহেন ফ্রেমে আপত্তি তুলে ইতিমধ্যেই শিখ সম্প্রদায় প্রতিবাদে গর্জে উঠেছে। মাধবন যদিও নিজেই তার বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছিলেন। তবে এবার আদিত্য ধরের মন্তব্য পুরো বিষয়টাই ভুয়ো। এমন কোনো দৃশ্য ছবিতে নেই।
পরিচালক বলেছেন , "ধুরন্ধর - দি রিভেঞ্জ’ দেশ-বিদেশে দর্শকমহলের এত ভালোবাসা অর্জন করেছে, সেজন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু দেখছি, বেশকিছু প্রচার ঝলককে বিকৃত করে বিভ্রান্তিকর বার্তা ছড়ানো হচ্ছে। এমনই একটি ভুয়ো ছবি ভাইরাল হয়েছে যেখানে জসকিরতকে পাগড়ি পরে ধূমপান করতে দেখা যাচ্ছে। যে ছবিটি আদতে কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে বানানো হয়েছে। এহেন দৃশ্য আমাদের সিনেমার অংশ নয়। ইচ্ছাকৃতভাবে কুৎসা রটানো হচ্ছে।"
পরিচালক আরও বলেছেন , "এটা স্পষ্ট করে দিতে চাই যে, আমি শিখ সম্প্রদায়কে ভীষণ সম্মান করি। সিনেমায় ধর্মীয় দৃশ্যগুলি অত্যন্স সংবেদনশীলতা সহ সম্মানের সঙ্গে দেখানো হয়েছে। তাই এই ধরণের ভুয়ো কন্টেন্ট না দেখে আমাদের ছবিতে বিশ্বাস রাখুন। AI দিয়ে তৈরি ভুয়ো ছবির ফাঁদে পা দেবেন না।"
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের