নিজস্ব প্রতিনিধি , চেন্নাই - ডিভোর্স মামলা নিয়ে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু থালাপতি বিজয়। স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম পরকীয়ার অভিযোগ তুলেছেন অভিনেতা তথা রাজনীতিবিদ স্বামীর বিরুদ্ধে। অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে নাকি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে বিজয়। এতদিন মুখে কুলুপ এঁটে থাকলেও এবার নীরবতা ভাঙলেন অভিনেতা। অনুরাগীদের উদ্দেশ্যে জানিয়ে দিলেন অযথা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই।
শনিবার এক অনুষ্ঠানে বিজয় জানিয়েছেন , "যা হচ্ছে হতে দিন। এসবে কান দেবেন না। এই নিয়ে মাথা ঘামানোর কোনও কারণ নেই। কারণ যা ঘটে চলেছে তা নিয়ে মাথা ঘামানো মানে আপনাদের মূল্যবান সময়ের অপব্যবহার। আমি এইসব একাই বুঝে নেব। তবে আমার সবথেকে খারাপ লাগছে এই ভেবে যে আপনাদের মন খারাপ হচ্ছে। আমার নামে যা রটছে যে আলোচনা হচ্ছে তা নিয়ে আপনারা অত্যন্ত চিন্তিত তা দেখে আমি কষ্ট পাই। আপনারা এসব নিয়ে অকারণ দুশ্চিন্তা করবেন না।"
উল্লেখ্য , কয়েকদিন ধরেই বিজয়-সঙ্গীতার বিচ্ছেদ জল্পনা চলছে। আদালতে এই নিয়ে মামলাও দায়ের করেছেন সঙ্গীতা।এরপর থেকেই বিজয়ের নামে ছিঃছিঃ করছেন অনেকে। এরই মাঝে তৃষার সঙ্গে সম্প্রতি একটি বিয়ে বাড়িতে যোগ দেন বিজয়। বিচ্ছেদ নিয়ে কাঁটাছেঁড়ার মাঝেই তাঁদের দেখে ক্ষোভে ফেটে পড়েছিলেন নেটিজেনরা। আগামী ২০ শে এপ্রিল আদালতে বিজয়কে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিনেই এই মামলার পরবর্তী শুনানি হবে।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের