নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক তরজা চরমে উঠেছে। নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে লক্ষ্য করে ডিম, জুতো, কাদা ছোড়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়েছেন তিনি। ঘটনাকে ঘিরে জাতীয় রাজনীতিতেও শুরু হয়েছে জোর প্রতিক্রিয়া।
শনিবার সোনারপুরে নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই একাধিক জায়গায় তার কনভয় ও যাত্রাপথে বিক্ষোভের মুখে পড়তে হয়। কামালগাজি থেকে সোনারপুর পর্যন্ত কালো পতাকা, ‘চোর-চোর’ স্লোগান এবং প্রবল বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ, বিক্ষোভকারীরা তাকে লক্ষ্য করে ডিম, জুতো, কাদা ও বিভিন্ন বস্তু নিক্ষেপ করে।
ঘটনার পরই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্টে তিনি বিজেপি শাসিত প্রশাসনকে নিশানা করে বলেন, 'শাসকই ঘাতক হয়ে উঠেছে।' তার অভিযোগ, বিরোধী কণ্ঠস্বরকে দমিয়ে রাখতে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখাতেই এই ধরনের পরিবেশ তৈরি করা হচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ' পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারকে অবশ্যই সব বিরোধী নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই ধরনের হামলা রুখতে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু হিংসার ঘটনা কখনই সমর্থনযোগ্য হতে পারে না।'
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের