নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বেআইনি নির্মাণের বিরুদ্ধে রাজ্যজুড়ে বুলডোজার অভিযানের মাঝেই এবার নজরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার নোটিস পৌঁছে গেল তার সঙ্গে যুক্ত দুই ঠিকানায় কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডের বহুলচর্চিত শান্তিনিকেতন ভবনে। অভিযোগ, অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত নির্মাণ করা হয়েছে।
শুভেন্দু অধিকারীর সরকার গঠনের পর থেকেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, বেআইনি নির্মাণের বিরুদ্ধে কোনওরকম রেয়াত করা হবে না। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় বুলডোজার অভিযান শুরু হয়েছে। এবার সেই অভিযানের আঁচ পৌঁছল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সম্পত্তিতেও।
কলকাতা পুরসভার তরফে ৭৩ নম্বর ওয়ার্ডের ১২১, কালীঘাট রোড এবং ১৮৮এ, হরিশ মুখার্জি রোডের বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে। পুরসভার দাবি, ওই নির্মাণ গুলিতে অনুমোদিত প্ল্যানের বাইরে অতিরিক্ত অংশ তৈরি করা হয়েছে। সেই কারণেই সংশ্লিষ্ট নথি এবং নির্মাণ সংক্রান্ত অনুমতির কাগজপত্র চাওয়া হয়েছিল।
বিশেষভাবে নজরে এসেছে হরিশ মুখার্জি রোডের ‘শান্তিনিকেতন’ ভবন, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবার নিয়ে থাকেন বলে জানা যায়। অন্যদিকে কালীঘাট রোডের বাড়িটি তার মায়ের নামে হলেও, পুরসভা সূত্রে দাবি, সেটি ‘লিপস অ্যান্ড বাউন্ডসের' সম্পত্তি হিসেবে দেখানো হয়েছে। নোটিশে স্পষ্ট বলা হয়েছে, সাত দিনের মধ্যে বেআইনি অংশ নিজ দায়িত্বে ভেঙে ফেলতে হবে। তা না হলে পুরসভা নিজেই ভাঙার পদক্ষেপ করবে।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের