নিজস্ব প্রতিনিধি , মুম্বই - সম্প্রতি টি টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে ছিটকে গেছেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল। দলের কম্বিনেশনের কথা ভেবেই তাকে বাদ দেওয়া হয়েছে। এখন মাতামাতি অভিষেক শর্মাকে নিয়ে। টি টোয়েন্টি ক্রিকেটে এখন তার রমরমা বাজার। তবে দুজনেই প্রাক্তন বিশ্বকাপজয়ী ভারতীয় তারকা যুবরাজ সিংয়ের ছাত্র। তবে এই মুহূর্তে গিলকেই এগিয়ে রাখলেন যুবি পাজি। নেপথ্যে কারণও জানালেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে যুবরাজ সিং বলেছেন , "আমি কোভিডের সময় ওদের সঙ্গে কাজ করা শুরু করি। আমি বুঝেছিলাম, শুভমন সব সময় এক পা এগিয়ে থাকে। তখন ও ভারতের হয়ে দু’টো ম্যাচ খেলে ফেলেছে। কিন্তু যে কোনও ক্রিকেটারের থেকে গিল অনেক বেশি পরিশ্রমী। আমি যখনই যা পরামর্শ দিয়েছি, তা সহজেই কাজে লাগিয়েছে। তাই আজ ও এই জায়গায়।"
অভিষেককে নিয়ে যুবরাজ বলেছেন , "আমি ওকে একটা ধারাবাহিক পথ অবলম্বন করতে বলেছিলাম। আমি তখনই বলেছিলাম, যদি তুমি আমার পরামর্শ শোনো, তাহলে ৪ বছর পর ভারতের হয়ে খেলবে। আইপিএল নয়, ভারতের হয়ে খেলার কথা ভাবো। ৪ বছর ৩ মাস পর সেটাই হয়েছে। অনেকে বুঝতে পারছে না, ও কতটা প্রতিভাবান। পরিশ্রম করেছে, তার ফল পাচ্ছে।"
যুবরাজ আরও বলছেন, "আমি অভিষেককে বলেছিলাম, যদি ধারাবাহিক হতে চাও, তাহলে শতরান করো। সমস্যা হল, ওরা ৩৬-৪০ বলে সেঞ্চুরি করতে চায়। সেই সেঞ্চুরিটা ৫০-৫৫ বলে খুশি হয় না। এই জন্য শুভমন অনেক বেশি ধারাবাহিক। কারণ ও নিজেকে সময় দেয়। অভিষেক এখনও সেভাবে তৈরি হয়নি।"
উল্লেখ্য , ভারতের টেস্ট ও ওয়ান ডে দলের অধিনায়ক শুভমন গিল। তাকে ছাড়া ওই দুই ফরম্যাট এখন ভাবা মুশকিল। তবে চোট পেলে সেখানে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। ঠিক তেমনই , অভিষেক শর্মাকে ছাড়া ভারতের টি টোয়েন্টি দল এখন অসম্পূর্ণ। কারণ দর্শকদের মনে মারকাটারি প্রভাব ফেলে দিয়েছেন তিনি।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের