নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - প্রতিভার সামনে অনেকসময় আর্থিক অনটন বাঁধা হয়ে দাঁড়াতে পারেনা। ভ্যানচালক বাবা। লোকের বাড়ি বাড়ি কাজ করে মা। তবুও নিজের অদম্য জেদসহ প্রচেষ্টায় জাতীয় স্তরে রাজ্যের হয়ে খোখো খেলায় সুযোগ করে নিলেন করিসুন্ডা গ্রাম পঞ্চায়েতের আকাশ ডোম। খবর ছড়াতেই উচ্ছ্বসিত গোটা এলাকাবাসী।
সীমিত সামর্থ্যের পরও ছেলের স্বপ্ন ছিল সবচেয়ে আগে। তাই নিজেদের সবটা জলাঞ্জলি দিয়ে ছেলের উজ্জ্বল ভবিষ্যতের উদ্দেশ্যে সর্বদা খাটছেন বাবা-মা।প্রতিদিন ১৪ কিলোমিটার সাইকেল চালিয়ে অনুশীলনে যেতেন। ঝড় বৃষ্টির উপেক্ষা করেই অনুশীলন চালিয়ে গেছেন। এখনও অবধি লক্ষ্যভ্রষ্ট হননি আকাশ।

খবর পেয়েই ইন্দাস ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ হামিদ-সহ দলের কর্মীবৃন্দ আকাশকে ইন্দাস তৃণমূল কার্যালয়ে সংবর্ধনা জানান। সকলে আকাশের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন। আগামী দিনে আরও বড় সাফল্য অর্জনের পথে সহযোগিতার আশ্বাস দেন। বাংলার মুখ উজ্জ্বল করতে আকাশের সামনে যেন কোনো বাঁধা না আসে সেই বার্তা দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের তরফে।

আকাশ জানিয়েছেন , "জেলার হয়ে কলকাতায় খেলতে গিয়েছিলাম। সল্টলেকে কোয়ার্টার ফাইনালে হেরে যাই। এরপর ন্যাশনালের ট্রায়ালে অংশ নিয়ে সুযোগ পাই। ছোটবেলায় স্কুলের একজন শিক্ষক আমায় খোখো খেলা শিখিয়েছিল। আজ আমার এই সাফল্যের পিছনে তার অবদান অবশ্যই রয়েছে। এছাড়া আমার মা বাবা সকলকেই ধন্যবাদ জানাতে চাই। তারা আমার জন্য অনেক পরিশ্রম করে। আমি ওনাদের মুখ উজ্জ্বল করতে চাই।"

আকাশের মা জানিয়েছেন , "প্রত্যেক মা বাবাই ছেলের সাফল্যে খুশি হয়। আমিও অনেক অনেক খুশি। আমি চাই আমার ছেলে আরও বড় জায়গায় যাক। আরও সফলতা পাক। ও যেভাবে খাটে তার তুলনা হয় না। প্রতিদিন ভোর পাঁচটার সময় উঠে মাঠে অনুশীলন করে। তারপর আবার এসে স্কুলে যায়। আবার এসে অনুশীলন করে। আমি চাই ও অনেক অনেক বড় হোক।"
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের