নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SSKM হাসপাতালে টানা ১৪ দিনের চিকিৎসার পর আজ ছাড়া পেলেন নামখানার অসুস্থ BLO দেবাশিস দাস। অভিযোগ, অতিরিক্ত কর্মচাপ ও মানসিক ক্লান্তির জেরে তার শরীরের একটি অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে। আর তাই, তাকে নিয়ে নির্বাচন দফতরের সামনে পৌঁছে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে ফেটে পড়লেন তৃণমূলপন্থী BLOরা।
নামখানার বাসিন্দা ৫৭ বছরের দেবাশিস দাস এলাকার বিএলও হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে এসেছেন। তার পরিবার ও সহকর্মীদের দাবি, নামখানার বেশিরভাগ মানুষই নিরক্ষর হওয়ায় প্রতিটি ফর্ম বোঝাতে তাকে বারবার যেতে হতো। ওপরে ছিল দ্রুত কাজ শেষ করার সরকারি চাপ ভোটার তালিকা সংশোধন, ডিজিটাইজেশন, নিয়মিত আপডেট, এবং প্রযুক্তি ব্যবহারের বাধ্যবাধকতা।
পরিবারের দাবি, মোবাইল ও ডিজিটাল কাজের মধ্যে খুব দক্ষ না হওয়া সত্ত্বেও তাকে দ্রুততার সঙ্গে প্রচুর কাজ শেষ করতে বারবার চাপ দেওয়া হচ্ছিল। অবসরের মাত্র তিন বছর বাকি থাকা অবস্থায় এই অতিরিক্ত চাপই তাকে ভেঙে দেয় বলে অভিযোগ। একদিন হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন, হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকেরা জানান, শরীরের একাংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছে।
মঙ্গলবার SSKM থেকে ছুটি পেলেও, তাঁর শারীরিক অবস্থার উন্নতি সীমিত। ছেলের বক্তব্য, 'বাবাই ছিলেন আমাদের পরিবারের একমাত্র রোজগেরে মানুষ। এখন সংসার চালানোই কঠিন হয়ে দাঁড়িয়েছে।' আর তাই, বিএলও সংগঠনের পক্ষ থেকে দাবি উঠেছে, প্রশাসনের অবিলম্বে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া উচিত। সহকর্মীদের অভিযোগ, ভোটের আগে ‘যুদ্ধকালীন তৎপরতা’র নামে অমানবিক চাপ দেওয়া হয় মাঠপর্যায়ের কর্মীদের উপর, যার জেরেই এমন ঘটনা ঘটছে।
আর এই নিয়ে নির্বাচন দফতরের সামনে বিক্ষোভে শামিল হয়ে তৃণমূলপন্থী BLO-রা স্পষ্ট বার্তা দিয়েছেন, 'মাঠে কাজ করা কর্মীদের নিরাপত্তা, স্বাস্থ্যের সুরক্ষা এবং ক্ষতিপূরণের বিষয়ে সরকারকে স্পষ্ট নীতি ঘোষণা করতে হবে।'
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি
খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু
রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের