নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নেপালের অশান্ত পরিস্থিতিতে আটকে পড়েছেন বহু বাঙালি পর্যটক। তাঁদের নিরাপদে দেশে ফেরাতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য পুলিশ। চালু করা হয়েছে দুটি হেল্পলাইন নম্বর।
সূত্রের খবর, প্রতিবেশী নেপালে চলতে থাকা অশান্তির জেরে সীমান্তে কড়া নজরদারি জারি হয়েছে। এই অবস্থায় যেসব পর্যটক নেপালে গিয়ে আটকে পড়েছেন, তাঁদের কথা ভেবেই হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। ফেসবুক পোস্টের মাধ্যমে জানানো হয়েছে, আটকে পড়া কেউ যদি দেশে ফিরতে চান, তবে পানিট্যাঙ্কি বা পশুপতি চেকপোস্ট ব্যবহার করতে হবে। সেই সঙ্গে যাত্রার আগে রাজ্য পুলিশের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। হেল্পলাইন নম্বর দুটি হলো - মোবাইল ও হোয়াটসঅ্যাপ- ৯১৪৭৮৮৯০৭৮, ল্যান্ডলাইন- ০৩৫৪-২২৫২০৫৭।

প্রসঙ্গত, সম্প্রতি নেপালে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ মোট ২৬ টি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আর তারপর থেকেই তরুণ প্রজন্মের বিক্ষোভে কার্যত উত্তাল গোটা দেশ। গোটা দেশ জুড়ে কার্ফু জারি করা হয়েছে। এর জেরে পর্যটনের উদ্দেশ্যে যাওয়া ভারতের পর্যটকেরা নেপালে আটকে গেছে। তাই তাদের ফিরিয়ে আনতে এবার বিশেষ উদ্যোগ নিল রাজ্য পুলিশ।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের