নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অবশেষে চিংড়িঘাটা মেট্রো প্রকল্প নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার অবসান। হাইকোর্টের নির্দেশে মেট্রো ভবনে চার ঘণ্টার বৈঠকের পর কাটল জট।
সূত্রের খবর, চিংড়িঘাটা এলাকায় আটকে থাকা অরেঞ্জ লাইন মেট্রোর কাজ দীর্ঘদিন ধরেই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো চালু হলেও, এয়ারপোর্ট পর্যন্ত সংযোগ আটকে আছে মাত্র ৩৬৬ মিটার জায়গায়। এই সমস্যাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। গত বৃহস্পতিবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র বেঞ্চ নির্দেশ দেন, মেট্রো কর্তৃপক্ষ ও রাজ্য সরকারকে আলোচনায় বসতে হবে।
আদালতের এই নির্দেশ মেনে মঙ্গলবার বিকেলে মেট্রো ভবনে প্রায় চার ঘণ্টা বৈঠকে অংশ নেন রাজ্য প্রশাসন, পুলিশ, কলকাতা পুরসভা, বিধাননগর কমিশনারেট, পরিবহণ দফতর, নগরোন্নয়ন দফতর ও RVNL-এর প্রতিনিধিরা। আদালতের নির্দেশ ছিল বৃহত্তর জনস্বার্থ মাথায় রেখেই এই সমস্যার সমাধান করতে হবে।
আলোচনার পরে সিদ্ধান্ত হয়েছে, নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে শুক্র, শনি ও রবিবার রাতে ট্রাফিক ব্লক করে মেট্রোর কাজ চলবে। এর আগে, ১৩ সেপ্টেম্বর ট্রায়াল চালানো হবে। সেই নির্দেশ মেনে আপাতত চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের অচলাবস্থা কাটার পথে।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের