নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - সোনারপুরে আক্রান্ত তৃণমূল কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে নজিরবিহীন বিক্ষোভ ও হামলার মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিম, জুতো ছোড়া থেকে শুরু করে শারীরিক হেনস্থা সবকিছুর মধ্যেই কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন তিনি। মাথায় হেলমেট পরে কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে নিহত কর্মীর বাড়িতে পৌঁছান অভিষেক। পরে সেখান থেকেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র আক্রমণ শানান তিনি।
শনিবার সোনারপুরে নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এলাকায় ঢুকতেই শুরু হয় বিক্ষোভ। তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, ওঠে ‘চোর-চোর’ স্লোগান। ডিমের আঘাতে তাঁর পোশাক নোংরা হয়ে যায়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং অভিযোগ, বিক্ষোভকারীদের একাংশ তার উপর শারীরিক হামলাও চালায়।
হামলার মুখে মাথায় হেলমেট পরে নিজেকে রক্ষা করতে দেখা যায় অভিষেককে। তবুও রেহাই মেলেনি। ধস্তাধস্তির জেরে তাঁর চশমা ও হাতঘড়ি ক্ষতিগ্রস্ত হয়, ছিঁড়ে যায় ঘড়ির বেল্ট। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদেরও। জনতার রোষের মুখ থেকে তাকে নিরাপদে বের করে আনতে যথেষ্ট বেগ পেতে হয় নিরাপত্তা বাহিনীকে।
পরে সঞ্জু কর্মকারের বাড়িতে বসেই বিস্ফোরক প্রতিক্রিয়া দেন অভিষেক। তিনি অভিযোগ করেন, ' এই হল ডবল ইঞ্জিন সরকারের নমুনা। ওরা আমাদের মেরে ফেলতে চায়। আমার মাথাটা শুধু হেলমেট থাকার জন্য বেঁচে গিয়েছে। পুলিশ কোথাও নেই। সব ঘটনার ভিডিও রয়েছে। আমি এখান থেকে বেরিয়ে যেতে পারি, কিন্তু তারপর এই পরিবারের উপর হামলা হতে পারে। তাই নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না।'
প্রশাসনের ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তোলেন অভিষেক। তিনি বলেন, ' আমি এখানে আসার আগে আমার আপ্ত সহায়ক পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে। ফোন করেছে মেসেজ করেছে কোনো কিছুর উত্তর দেয়নি। আমি এখান থেকে চলে যাওয়ার পর এই পরিবারের লোকেদের ওপর হামলা হবে।'
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের