নিজস্ব প্রতিনিধি , গুজরাত - ভারতকে নিয়ে কথা বলতে বরাবর পছন্দ করেন দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড।টেস্ট সিরিজের পর ভারতের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি। এবার ফের সুপার ৮ পর্বের ম্যাচের আগে সূর্যকুমারদের হুমকি দিলেন তিনি। রবিবাসরীয় সন্ধ্যায় আহমেদবাদ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। এই ম্যাচে দুই দলই দুজনের শক্তি দুর্বলতা মেপেই নামবে। তবুও কনরাড হুমকি দিতে পিছু পা হলেন না।
ভারত যে টুর্নামেন্টের ফেভারিট সেটাও মানছেন কনরাড। তার মতে , "ভারতীয় দলে একাধিক দুর্বলতা রয়েছে। আমরা জানি ভারত এই গ্রুপে সেমিফাইনালে যাব, পরে ফাইনাল খেলবে সেটাই প্রত্যাশিত। তাই ওদের উপর পাহাড়প্রমাণ চাপ থাকবে। এই চাপটাকেই আমরা কাজে লাগাব। আমরা ওদের দুর্বলতা প্রকাশ করে দেব। চাপের মুখে ওদের ভুল করতে বাধ্য করব।"
কনরাড আরও বলেছেন , "বড় দলের বিরুদ্ধে খেলাটা চাপের। এই বিষয়ে কারোর সন্দেহ নেই। এটা সবাই জানে। কিন্তু সেই বড় দলটার ওপরেও অনেক চাপ থাকে। তারা যে কি পরিমাণ চাপে থাকে, সেটা বোধহয় অনেক সময় লক্ষ্য করা হয় না। কিন্তু বড় দল বলে যে চাপ নেই সেটা একেবারেই ভুল ধারণা।"
গ্রুপ পর্ব শেষের পর সুপার ৮ পর্বের দলগুলি হল ভারত , ওয়েস্ট ইন্ডিজ , দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে , পাকিস্তান, শ্রীলঙ্কা , ইংল্যান্ড , নিউজিল্যান্ড। এদের মধ্যে চমক দিয়েছে জিম্বাবোয়ে। তবে এই বাঁধা পেরোতে পারবে কিনা সেটাই দেখার। যদিও অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মত দলকে হারিয়েছে তারা। এখন দেখার বিষয় ভারত নিজেদের ভুল শুধরে নিতে পারে কিনা।
উল্লেখ্য , গত বছর টেস্ট সিরিজ চলাকালীন কনরাড প্রকাশ্যে বলেন , "ভারতীয় পায়ের তলায় রাখতে চেয়েছিল দক্ষিণ আফ্রিকা।" এই কথাটি বলতে গিয়ে তিনি ব্যবহার করেছেন ইংরাজির ‘গ্রোভেল’ শব্দটি। যা বর্ণবিদ্বেষের প্রতীক। দক্ষিণ আফ্রিকায় এক সময় এই শব্দটি ব্যবহার করা হত কৃষ্ণাঙ্গ মানুষদের অপমান করার জন্য। এরপর থেকেই বিতর্কে ছিলেন কনরাড। বিশেষ লেখালেখিও হয় বিষয়টি নিয়ে।
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের