নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বোলাররা তাকে সাহায্য করতে পারলে তিনি কেন নয়। ঠিক এমনটাই ভাবলেন বিরাট কোহলি। বিজয় হাজারে ট্রফির জন্য নিজেকে প্রস্তুত রাখতে আলিবাগে নেট বোলারদের নিয়ে অনুশীলনে মগ্ন ছিলেন বিরাট কোহলি। সেখানেই নেট বোলারদের বিরাট ইচ্ছেপূরণ করলেন কিং কোহলি। ফের নিজেকে ভক্তের ভগবান হিসেবে প্রমাণিত করলেন বিরাট।
ঝাড়খণ্ডের উদীয়মান পেসার ঋত্বিক পাঠকের সঙ্গে অনুশীলন করছিলেন কোহলি। ছিলেন বাকি আরও অনেকেই। অনুশীলনের মাঝে ঋত্বিকের আইফোনে সই করে দিলেন বিরাট। ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে মুহূর্তটি বন্দি করেছেন কোহলি। শুধু ঋত্বিক নয় বাকি খেলোয়াড়রাও কোহলির মূল্যবান সই পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, "ফোনটি হয়তো চিরকাল থাকবে না। কিন্তু ভিডিওটি থেকে যাবে।"
আলিবাগে নেট বোলারদের সঙ্গে ছবিও তুলেছেন ‘কিং’। সেই মুহূর্তের ভিডিও ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভীষণ ভাইরাল। উদীয়মান ক্রিকেটারের কাছে কোহলির এই ভালবাসা ভবিষ্যতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। কোহলিকে ট্যাগ করে ঋত্বিক লিখেছেন , "জীবনে একবার কী দু’বার এমন ঘটে। কোহলিকে তিন দিন বল করার অভিজ্ঞতা চিরস্মরণীয় হয়ে থাকবে। এমন সুযোগ পেয়ে কৃতজ্ঞ।"
উল্লেখ্য , দক্ষিণ আফ্রিকা সিরিজে দুরন্ত ছন্দে ছিলেন বিরাট কোহলি। দুটি শতরান সহ ১ টি অর্ধ শতরান করেন। ১১ই জানুয়ারি থেকে শুরু নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ। নিজেকে কোনোভাবেই পিছিয়ে রাখতে চাইছেন না। নিজের ছন্দ ধরে রাখতেই জোরকদমে অনুশীলনে শুরু করে দিয়েছেন বিরাট।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের