নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR আবহে সীমান্তে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরার হিড়িক জমেছে। এই অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ লাগোয়া সীমান্ত-অঞ্চলের পরিস্থিতি স্বচক্ষে পর্যালোচনা করতে রওনা হচ্ছেন রাজ্যপাল। রাতেই পৌঁছবেন কৃষ্ণনগরে, আগামীকাল যাবেন মুর্শিদাবাদ। সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তার এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তে ভিড় জমিয়েছে একাধিক অনুপ্রবেশকারী। দীর্ঘ ১০-১২ বছর ধরে এই রাজ্যে থাকার পরেও ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকার জন্য তারা দেশ ছেড়ে বাংলাদেশে চলে যাচ্ছে। আর সম্প্রতি এই অনুপ্রবেশকে কেন্দ্র করে শাসক - বিরোধী তরজা তুঙ্গে উঠেছে। এই আবহেই আকষ্মিক ভাবে উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তে যাবেন সি.ভি.আনন্দ বোস। সেখানে পৌঁছে তিনি বিএসএফ, প্রশাসন ও সীমান্তে থাকা বাংলাদেশি নাগরিকদের সঙ্গে কথা বলবেন রাজ্যপাল।
রাজ্যপাল সোমবার রাতেই কৃষ্ণনগরে পৌঁছবেন। সেখানেই তিনি রাত কাটাবেন এবং পরদিন সকালেই রওনা দেবেন মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকায়। সেখানে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর আধিকারিকদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি সীমান্তের পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখবে। সফরের শেষে সম্পূর্ণ তথ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে বিস্তারিত রিপোর্ট পাঠাবেন রাজ্যপাল।
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের