নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - ভুটানগামী ডাম্পারের বেপরোয়া চলাচল। গ্রামের রাস্তা দিয়ে বেড়েই চলেছে এই তাণ্ডব। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল তিনজন। ঘটনায় তিনটি ডাম্পার কে প্রথমে আটক করে রীতিমত বিক্ষোভ শুরু করেন এলাকাবাসীরা। ঘটনায় শোরগোল পরে ধুপগুড়ি এলাকায়।
সূত্রের খবর , গ্রামের রাস্তা দিয়ে একটি ভুটান নম্বরের ডাম্পার বাঁশ ঝাড়ে ধাক্কা মারে। ছিঁড়ে যায় ইলেকট্রিকের তার। অল্পের জন্য রাস্তার পাশে বসে থাকা তিন যুবক রক্ষা পায়। এরপর তিনটি ভুটান নম্বরের ডাম্পার আটক করে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা। খবর পেয়ে ছুটে যায় ধূপগুড়ি থানার পুলিশ ও ইলেকট্রিক অফিসের কর্মীরা। এরপর দ্রুত ইলেকট্রিক সংযোগের কাজ শুরু হয়।
এলাকার বাসিন্দাদের অভিযোগ গাড়িতে ভুটান থেকে বাংলাদেশে যাওয়ার ছাড়পত্র আছে। লোকালে ব্যবসা করার অনুমতি পত্র লাগে। তবে গাড়ির চালককে প্রশ্ন করা হলে কোন অনুমতিপত্র তো দূরের কথা, রোড চালান অবধি দেখাতে পারেননি! প্রায় অনেকক্ষণ জিজ্ঞাসা করা হয়। তবুও উত্তর পাওয়া যায়নি।ঘটনাস্থলে ডাম্পার গুলিকে ছাড়াতে আসেন নরেন মল্লিক।
নরেন মল্লিক বলেন , "ভুটান থেকে আরবিএম লোড করে গধেয়ারকুটির কুর্সামারী এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল রাস্তার কাজের জন্য। তবে সেখানেও বিপত্তি। কুর্সামারি সংলগ্ন দুর্বল সেতু সেখানেও তিনটি ভুটান নম্বরের ডাম্পার কে আটক করে এলাকার বাসিন্দারা।" এর আগেও এই এলাকা থেকে নরেন মল্লিকের ভাড়া করা বেশ কয়েকটি ভুটান ডাম্পার আটক করে ধুপগুড়ি থানার পুলিশ।
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের