নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা - ফারাক্কায় বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই জামিন পেয়েছেন ধৃতরা। এই ঘটনায় তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে তৃণমূল। এরপরই অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের দাবি জানিয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং।
সাংবাদিক সম্মেলনে অর্জুন সিং বলেন, “যে রাজ্যে মুখ্যমন্ত্রী স্বয়ং ডিজি, পুলিশ কমিশনার, মুখ্যসচিবকে সাথে নিয়ে সরকারি এজেন্সির তদন্তে বাধা দিয়ে ফাইল ছিনিয়ে নিয়ে যায় সেখানে মালা পরানোর দৃশ্য স্বাভাবিক। ফারাক্কার বিধায়কের নেতৃত্বে বিডিও অফিস ভাঙচুর হলো। অথচ বিধায়ক গ্রেফতার হলো না। এই রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। মুখ্যমন্ত্রী ডাকাতি করছেন। দলের লোকেরা সরকারি সম্পত্তি ধ্বংস করছে আবার সরকারি টাকায় মুখ্যমন্ত্রী মামলা লড়ছেন। কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হচ্ছে না?”
উল্লেখ্য, ফরাক্কার বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় এবার কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। প্রশাসনিক শৃঙ্খলা ও নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছে কমিশন। ফারাক্কা কাণ্ডে ইতিমধ্যেই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের