6a730645947cf_Gallery_1785919188984
আগস্ট ০৫, ২০২৬ দুপুর ০৩:১৮ IST

অবিলম্বে ক্ষমা চাইতে হবে! মোদির ভিডিও কাণ্ডে মেটাকে হুঁশিয়ারি কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও ফেসবুক থেকে সরানো নিয়ে মেটার উপর চাপ বাড়ল। ঘটনার জন্য ক্ষমা চাওয়ার দাবি উঠেছে। সংসদীয় কমিটি কড়া অবস্থান নিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না দিলে আইনি সুরক্ষা নিয়েও সিদ্ধান্ত হতে পারে।

নিট প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে দেশজুড়ে আন্দোলন শুরু হয়েছিল। সেই সময় পরীক্ষার্থীদের উদ্দেশে ভিডিও বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ককরোচ জনতা পার্টির আন্দোলনের মধ্যেই প্রকাশিত হয় ভিডিওটি। প্রায় ৩ মিনিটের ওই বার্তায় প্রশ্নফাঁস নিয়ে উদ্বেগ জানান তিনি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন। পড়ুয়াদের ভবিষ্যৎ রক্ষার কথাও বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ওই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় তা ব্যাপক সাড়া ফেলে। ইনস্টাগ্রামে ২৪ ঘণ্টায় ভিডিওটি ৩০৩ মিলিয়নের বেশি ভিউ পায় বলে জানা যায়।

এরপরই ফেসবুক থেকে ভিডিওটি কিছু সময়ের জন্য সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি সামনে আসতেই শুরু হয় বিতর্ক। কেন ভিডিও সরানো হল, তা নিয়ে প্রশ্ন তোলে কেন্দ্র। পরে মেটার তরফে ব্যাখ্যা দেওয়া হয়। সংস্থার দাবি, প্রযুক্তিগত সমস্যার কারণে ভিডিওটি ভুল করে সরানো হয়েছিল। পরে সেটি আবার ফিরিয়ে দেওয়া হয়। তবে মেটার এই যুক্তিতে সন্তুষ্ট নয় কেন্দ্র। ভিডিও সরানোর নিয়ম ও দায় নির্ধারণ নিয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের নেতৃত্বাধীন যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি বিষয়টি নিয়ে সক্রিয় হয়েছে। কমিটির মতে, এটি শুধু একটি পোস্ট সরানোর ঘটনা নয়। এর সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্ন জড়িত। ভারতের ১৪০ কোটি মানুষের কণ্ঠস্বরকে এ ভাবে সরানো যায় কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সংসদীয় কমিটি মেটা প্রধান মার্ক জুকেরবার্গের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বলে সূত্রের খবর। ৩ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর না এলে কঠোর পদক্ষেপের ভাবনা রয়েছে। প্রয়োজনে মেটার বিরুদ্ধে আইনি পথেও হাঁটা হতে পারে।

কমিটির অভিযোগ, গুরুত্বপূর্ণ কোনও কনটেন্ট সরানোর ক্ষেত্রে স্বচ্ছতা থাকা প্রয়োজন। ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কনটেন্ট নিয়ন্ত্রণ করে। কিন্তু সেই সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়, তা স্পষ্ট নয়। এই বিষয়েই ব্যাখ্যা চেয়েছে কমিটি। বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভারতে 'সেফ হারবার' সুবিধা পায়। এই আইনি সুরক্ষার কারণে ব্যবহারকারীদের পোস্টের জন্য সরাসরি দায়ী করা যায় না সংস্থাগুলিকে। তবে এই সুবিধা তুলে নেওয়া হলে সমস্যায় পড়তে পারে মেটা। ভারতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পথ খুলে যেতে পারে।

এদিকে ভিডিও সরানোর ঘটনা নিয়ে মেটার শীর্ষ আধিকারিকদের তলব করেছে কেন্দ্র। মেটার গ্লোবাল পাবলিক পলিসি প্রধান জোয়েল কাপলানকে হাজির হতে বলা হয়েছে। ইনস্টাগ্রামের প্রযুক্তি বিভাগের আধিকারিকদেরও ডাকা হয়েছে। কনটেন্ট সরানোর নিয়ম, অ্যালগরিদমের কাজ ও পোস্টের প্রচার পদ্ধতি নিয়ে তাঁদের কাছে জানতে চাওয়া হবে। সোশ্যাল মিডিয়ার কনটেন্ট নিয়ন্ত্রণ নিয়ে সরকারের কাছে একাধিক অভিযোগ রয়েছে।

কোন পোস্ট বেশি মানুষের কাছে পৌঁছয়, তা কীভাবে ঠিক হয়-এই বিষয়ে ব্যাখ্যা চাওয়া হবে। কোন নিয়মে ভিডিও সরানো হয়, সেটিও খতিয়ে দেখা হবে। মেটার তরফে অবশ্য দাবি করা হয়েছে, ঘটনাটি ইচ্ছাকৃত নয়। প্রযুক্তিগত ত্রুটির কারণেই ভিডিওটি কিছু সময়ের জন্য সরেছিল। পরে সেটি ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে কী ব্যবস্থা নেওয়া হবে, এখন সেই জবাবের অপেক্ষায় রয়েছে কেন্দ্র ও সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন

১৬ আগস্ট থেকে ৩ দিনের বিশেষ অধিবেশন! আসন পুনর্বিন্যাস বিল আনছে কেন্দ্র
আগস্ট ০৫, ২০২৬

মহিলা সংরক্ষণ বিলও পেশের সম্ভাবনা, সমর্থনের অঙ্ক মেলাতে বিরোধীদের সঙ্গে যোগাযোগ বাড়াল কেন্দ্র

নাবালিকাকে দু'দিন আটকে রেখে ধর্ষণ! জানাজানি হতেই গণপিটুনিতে মৃত্যু অভিযুক্তের
আগস্ট ০৫, ২০২৬

অভিযুক্তের বিরুদ্ধে আগে থেকেই ছিল পুলিশি অভিযোগ

নো ইনস্যুরেন্স নো ফুয়েল ! নতুন নিয়মে বিমা না থাকলে পাবেন না জ্বালানি
আগস্ট ০৫, ২০২৬

নতুন নিয়মের ভাবনায় তৎপর সুপ্রিম কোর্ট

দিল্লি খুব সাবধানে চলার জায়গা! নতুন সাংসদদের সতর্ক করলেন খোদ প্রধানমন্ত্রী
আগস্ট ০৫, ২০২৬

এনডিএর নবনির্বাচিত সাংসদদের দিল্লির রাজনীতির পাঠ, আচরণ ও সতর্কতা নিয়ে একাধিক পরামর্শ

কৃষককে বাঁচাতে নিজের লাইফজ্যাকেট দিলেন যুবক! পরে তিনিই স্রোতে ভেসে গেলেন
আগস্ট ০৫, ২০২৬

নিজের জীবন বাজি রেখে বৃদ্ধ কৃষককে উদ্ধার, ৩ দিন পর মিলল সাঁতার প্রশিক্ষকের দেহ

ডিলিমিটেশনে সমর্থন চেয়ে রাহুলের দ্বারস্থ কেন্দ্র, দুই শর্তে প্রস্তাব খারিজ বিরোধী দলনেতার
আগস্ট ০৫, ২০২৬

সংসদের অচলাবস্থা কাটাতে বৈঠক রিজিজু-রাহুলের, রামমন্দির অনুদান ও নিট আন্দোলন ইস্যুতে অনড় কংগ্রেস

সমুদ্রপথে সন্ত্রাস বরদাস্ত নয়! ভারতীয় জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় সরব ভারত
আগস্ট ০৫, ২০২৬

ডুবতে থাকা পণ্যবাহী জাহাজ থেকে উদ্ধার ১৪ নাবিক, বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের দাবি ভারতের

লিভ-ইন সম্পর্কেও হবে নির্যাতনের বিচার! ৪৯৮এ নিয়ে সুপ্রিম কোর্টের বড় বার্তা
আগস্ট ০৫, ২০২৬

বিয়ের প্রতিশ্রুতি থাকা সম্পর্কে নির্যাতন হলে আইনি ব্যবস্থা, বিবাহিত ও লিভ-ইন মহিলাকে এক চোখে দেখার নির্দেশ

ইয়েমেন উপকূলে রকেট হামলায় ডুবল জাহাজ! উদ্ধার ১৩ ভারতীয় নাবিক
আগস্ট ০৫, ২০২৬

ডুবে গেল পণ্যবাহী জাহাজ, হরমুজ় প্রণালীতেও হামলা, পশ্চিম এশিয়ার জলপথে বাড়ছে উদ্বেগ

যন্তর মন্তর বিক্ষোভে হামলার ছক! পাক চক্রান্ত ভেস্তে দিল পুলিশ, গ্রেফতার ৯ জন
আগস্ট ০৫, ২০২৬

নিট বিক্ষোভে হামলার ছক! উদ্ধার পিস্তল-পেট্রল বোমা, দুই মডিউলের হদিস পুলিশের

দিল্লিতে শুভেন্দু-শমীক-বনসলের হাইভোল্টেজ বৈঠক , NCPI ইস্যুতে বাড়ছে জল্পনা
আগস্ট ০৪, ২০২৬

দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির

পাক অধিকৃত কাশ্মীরের ভোটে দিল্লির ক্ষোভ! প্রহসন বলে সরব ভারত
আগস্ট ০৪, ২০২৬

দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক

NCPI সাংসদদের পাশে শুভেন্দু , অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী
আগস্ট ০৪, ২০২৬

উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর

নেই টিকা, নেই প্রতিষেধক! চান্দিপুরা ভাইরাসে মৃত্যু ২২ শিশুর, সংক্রমিত আরও ৩৫
আগস্ট ০৪, ২০২৬

১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ

সিআরপিএফ ক্যাম্পে নারকীয় তাণ্ডব! ২ সহকর্মীকে ঝাঁজরা করে নিজের বুকেই গুলি জওয়ানের
আগস্ট ০৪, ২০২৬

ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের