নিজস্ব প্রতিনিধি , দিল্লি - সংসদে গুরুত্বপূর্ণ একটি বিল নিয়ে তৎপরতা শুরু করেছে কেন্দ্র। এই ইস্যু ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিরোধীদের সঙ্গে সমঝোতার চেষ্টা চালাচ্ছে সরকার। বিলটি পাশ করাতে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করাই এখন কেন্দ্রের কাছে বড় চ্যালেঞ্জ।
আগামী ১৬ আগস্ট থেকে শুরু হবে বিশেষ অধিবেশন। চলবে ১৮ আগস্ট পর্যন্ত। এই অধিবেশনেই আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল পেশ করার প্রস্তুতি নিচ্ছে মোদি সরকার। পাশাপাশি মহিলা সংরক্ষণ বিলও সংসদে আনার পরিকল্পনা রয়েছে।সাংবিধানিক সংশোধন প্রয়োজন হওয়ায় আসন পুনর্বিন্যাস বিল পাশ করাতে লোকসভায় দুই-তৃতীয়াংশ সমর্থন দরকার। তবে শুরু থেকেই এই উদ্যোগের বিরোধিতা করে আসছে বিরোধী শিবির।
বিরোধীদের আপত্তির জন্য কঠিন হয়ে উঠেছে সংখ্যার হিসাব। সেই কারণেই বিরোধী দলগুলির সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে বিজেপি।সংসদে অচলাবস্থার মধ্যেই বুধবার কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে আসন পুনর্বিন্যাস বিল নিয়ে দলের মতামত জানতে চাওয়া হয়। প্রায় ৫০ মিনিটের এই আলোচনায় রাহুল গান্ধীর পাশাপাশি উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও।
তবে, বিতর্কিত এই বিলকে সমর্থন করতে নারাজ কংগ্রেস। বিরোধী শিবিরের আপত্তির জায়গাগুলি নিয়ে সরকারকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে বলেই মনে করছে দল।কংগ্রেস সমর্থন না করলেও ডিএমকের সঙ্গে আলোচনা বাড়িয়েছে বিজেপি। পাশাপাশি অন্য বিরোধী দলের সাংসদদের সমর্থন পাওয়ার পথও খতিয়ে দেখা হচ্ছে। ডিএমকে শেষ পর্যন্ত বিলের বিরোধিতা না করলে সরকারের পক্ষে প্রয়োজনীয় সংখ্যার অনেকটাই জোগাড় করা সম্ভব হবে।
তবে ডিএমকের সমর্থন পেলেও পুরো সংখ্যার অঙ্ক মিটবে না। তাই কয়েকজন বিরোধী সাংসদের ক্রস ভোটিং অথবা ভোটদানে বিরত থাকার সম্ভাবনাও গুরুত্ব দিয়ে দেখছে শাসক শিবির। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সংসদে বিল ওঠার আগে পর্যন্ত সংখ্যার লড়াই চলবে। উল্লেখ্য, আসন পুনর্বিন্যাস নিয়ে দক্ষিণ ভারতের রাজ্যগুলির আপত্তি দীর্ঘদিনের। জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল রাজ্যগুলির লোকসভায় প্রতিনিধিত্ব কমে যাওয়ার আশঙ্কা বারবার তুলে ধরেছে তামিলনাড়ু-সহ একাধিক রাজ্য।
এই কারণেই ডিএমকের অবস্থানকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে বিজেপি নজর রাখছে অন্যান্য বিরোধী দলগুলির দিকেও। সরকারি সূত্রের খবর, নতুন বিলের খসড়ায় বিরোধীদের প্রধান আপত্তির বিষয়টি গুরুত্ব দিয়ে উল্লেখ করা হতে পারে। জনসংখ্যার ভিত্তিতে আসন বাড়ানোর হার নিয়ে যে আশঙ্কা রয়েছে, তা দূর করার চেষ্টা করছে কেন্দ্র। সব রাজ্যে ৫০ শতাংশ হারে আসন বৃদ্ধির বিষয়টি লিখিতভাবে উল্লেখ করার বিষয়েও প্রস্তুতি নেওয়া হচ্ছে। অর্থাৎ জনসংখ্যার পরিবর্তন হলেও কোনও রাজ্যের প্রতিনিধিত্ব যাতে বড় ভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেই বার্তা দেওয়ার চেষ্টা করছে সরকার।
নতুন নিয়মের ভাবনায় তৎপর সুপ্রিম কোর্ট
এনডিএর নবনির্বাচিত সাংসদদের দিল্লির রাজনীতির পাঠ, আচরণ ও সতর্কতা নিয়ে একাধিক পরামর্শ
নিজের জীবন বাজি রেখে বৃদ্ধ কৃষককে উদ্ধার, ৩ দিন পর মিলল সাঁতার প্রশিক্ষকের দেহ
সংসদের অচলাবস্থা কাটাতে বৈঠক রিজিজু-রাহুলের, রামমন্দির অনুদান ও নিট আন্দোলন ইস্যুতে অনড় কংগ্রেস
ডুবতে থাকা পণ্যবাহী জাহাজ থেকে উদ্ধার ১৪ নাবিক, বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের দাবি ভারতের
সংসদীয় কমিটির হুঁশিয়ারি, জুকেরবার্গের সংস্থার সেফ হারবার সুবিধা নিয়েও প্রশ্ন
বিয়ের প্রতিশ্রুতি থাকা সম্পর্কে নির্যাতন হলে আইনি ব্যবস্থা, বিবাহিত ও লিভ-ইন মহিলাকে এক চোখে দেখার নির্দেশ
ডুবে গেল পণ্যবাহী জাহাজ, হরমুজ় প্রণালীতেও হামলা, পশ্চিম এশিয়ার জলপথে বাড়ছে উদ্বেগ
নিট বিক্ষোভে হামলার ছক! উদ্ধার পিস্তল-পেট্রল বোমা, দুই মডিউলের হদিস পুলিশের
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের