নিজস্ব প্রতিনিধি , চণ্ডীগড় - পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-এর মদতের অভিযোগে ৯ সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে ৪ জন নাবালক রয়েছে। পাঞ্জাবের অমৃতসর ও তরণ তারণ এলাকায় অভিযান চালিয়ে এই সাফল্য পেল পুলিশ। ধৃতদের জেরা করে বড় চক্রের সন্ধান চালাচ্ছেন তদন্তকারীরা।
তদন্তকারীদের দাবি, দিল্লির যন্তর মন্তরের নিট বিক্ষোভ থেকেই সূত্র মেলে। ওই প্রতিবাদের সময় হামলার পরিকল্পনা ছিল বলে অভিযোগ। এরপরই পুলিশের হাতে আসে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। শুরু হয় গোপন তদন্ত। গোয়েন্দা তথ্য ও সিসি ক্যামেরা খতিয়ে দেখা হয়। ধৃতদের জেরা করেও মেলে একাধিক তথ্য। তদন্তে উঠে আসে, সীমান্তপারের নির্দেশে চলছিল এই চক্র। নাশকতার ছক, অস্ত্র জোগাড় ও যুবকদের দলে টানার কাজ চলছিল বলে অভিযোগ।
জানা গেছে, সুখমান সিংহদের দেওয়া হয়েছিল হামলার দায়িত্ব। নিট বিক্ষোভের সময় যন্তর মন্তর ছিল তাদের লক্ষ্য। পরিকল্পনা অনুযায়ী তারা দিল্লিতে যায়। সেখানে গিয়ে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখে। হামলার জন্য অস্ত্র ও বিস্ফোরকও জোগাড় করা হয়েছিল বলে দাবি। তবে কড়া নিরাপত্তার কারণে বদলে যায় পরিকল্পনা। শেষ পর্যন্ত হামলা না চালিয়েই পঞ্জাবে ফিরে আসে তারা। জেরায় সুখমান একাধিক তথ্য জানায় বলে দাবি পুলিশের। তার বক্তব্য, পাকিস্তান থেকে নির্দেশ আসত। সেই নির্দেশ মেনেই কাজ করত তারা।
তদন্তকারীদের দাবি, ISI হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ ছিল মডিউলের সদস্যদের। উত্তরপ্রদেশ থেকে এক সহযোগী অস্ত্র ও বিস্ফোরক পাঠিয়েছিল। শুধু যন্তর মন্তর নয়, নজরে ছিল পঞ্জাবও। পুলিশ সদর দফতর ও কয়েক জন আধিকারিকের গতিবিধি নজরে রাখার দায়িত্বও ছিল বলে দাবি।পুলিশ জানায়, প্রথমে রাজাসান্সি এলাকা থেকে ৪ জনকে ধরা হয়। তাদের মধ্যে ৩ জনই নাবালক। জেরার পর সামনে আসে আরও কয়েক জনের নাম। এরপর তরণ তারণ ও অমৃতসরে অভিযান চালানো হয়। সেখান থেকে ধরা পড়ে দ্বিতীয় মডিউলের ৫ সদস্য।
পঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব বলেন, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি পিস্তল। মিলেছে চারটি পেট্রল বোমা ও ন'টি কার্তুজ। তাঁদের আরও দাবি, দুটি মডিউল মিলেই বড় ছক তৈরি করেছিল। সীমান্ত এলাকায় অস্থিরতা তৈরির পরিকল্পনা ছিল তাদের। স্থানীয় যুবকদের প্রভাবিত করার চেষ্টাও চলছিল বলে অভিযোগ। জঙ্গি সংগঠনে নতুন সদস্য নিয়োগের কাজ চলছিল বলে দাবি তদন্তকারীদের। বর্তমানে ধৃতদের জেরা চলছে। আরও সদস্যের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। গোটা নেটওয়ার্কের শিকড় খুঁজছে পুলিশ।
উল্লেখ্য, দিল্লি পুলিশ আগেই নিট বিক্ষোভ নিয়ে সতর্ক করেছিল। তাদের দাবি ছিল, প্রতিবাদের ভিড়ে ঢুকে পড়েছিল কয়েক জন সন্দেহভাজন। তাদের শনাক্ত করতে ব্যবহার করা হয় 'ফেসিয়াল রিকগনিশন' প্রযুক্তি। সেই প্রক্রিয়ায় প্রায় ২৫০০ জনকে চিহ্নিত করা হয়েছিল। এবার পঞ্জাবের এই মডিউলের সঙ্গে সেই ঘটনার যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ডুবে গেল পণ্যবাহী জাহাজ, হরমুজ় প্রণালীতেও হামলা, পশ্চিম এশিয়ার জলপথে বাড়ছে উদ্বেগ
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের