6a73218524db2_Gallery_1785930067008
আগস্ট ০৫, ২০২৬ বিকাল ০৫:১২ IST

কৃষককে বাঁচাতে নিজের লাইফজ্যাকেট দিলেন যুবক! পরে তিনিই স্রোতে ভেসে গেলেন

নিজস্ব প্রতিনিধি , তিরুবন্তপুরম - বন্যার জলে আটক কৃষককে উদ্ধার করতে গিয়ে মৃত্যু হল যুবকের। ৩ দিন নিখোঁজ থাকার পর মঙ্গলবার উদ্ধার হলো তাঁর দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কেরালায়। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

ঘটনাটি কান্নুর জেলার। জানা গেছে, বেনি নামে এক কৃষক নিজের কফি বাগানে গিয়েছিলেন। সেই সময় আচমকা হড়পা বান নেমে আসে। প্রবল জলের তোড়ে বাগানের মধ্যেই আটকে পড়েন তিনি। কোনও ভাবেই বেরিয়ে আসতে পারছিলেন না ওই কৃষক। কৃষকের আটকে পড়ার খবর পৌঁছোয় রাজেশের কাছে। স্থানীয় এলাকায় উদ্ধারকর্মী হিসাবে পরিচিত ছিলেন তিনি।

খবর পেয়েই দেরি না করে দুই সঙ্গী শিবিন ও জিতিনকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান রাজেশ। তবে ভয়াবহ স্রোতের কারণে কৃষকের কাছে পৌঁছনো সহজ ছিল না। অনেক চেষ্টার পর দড়ির সাহায্যে বেনির কাছে পৌঁছতে সক্ষম হন রাজেশ। এরপর নিজের পরনের লাইফজ্যাকেট খুলে দেন ওই বৃদ্ধ কৃষককে। নিজের নিরাপত্তার কথা না ভেবে তাঁকে আগে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত কৃষককে উদ্ধার করতেও সক্ষম হন তিনি।

কিন্তু ফেরার সময় ঘটে বিপত্তি। জলের স্রোত পার হওয়ার সময় দড়ি থেকে আচমকা হাত ফস্কে যায় রাজেশের। মুহূর্তের মধ্যে প্রবল স্রোতে ভেসে যান তিনি। এরপর থেকেই তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়। টানা ৩ দিন পর উদ্ধার হয় তাঁর দেহ।জানা গেছে, রাজেশ শুধু এই ঘটনাতেই নয়, এর আগেও একাধিক বিপর্যয়ের সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। ২০১৮ সালের ভয়াবহ বন্যার সময় দিন-রাত এক করে উদ্ধারকাজ চালিয়েছিলেন তিনি। ২০২৪ সালের ধসের সময়ও সক্রিয় ছিলেন এই যুবক।

সাঁতারে অত্যন্ত দক্ষ ছিলেন রাজেশ। তিনি সাঁতার ও র‌্যাপেলিং প্রশিক্ষক হিসাবেও কাজ করতেন। স্থানীয়দের দাবি, বিপদের সময়ে মানুষের সাহায্যে এগিয়ে আসাই ছিল তাঁর স্বভাব। উদ্ধারকাজে দক্ষতার জন্য এলাকায় বিশেষ পরিচিতি ছিল তাঁর।এদিকে, রাজেশের মৃত্যুতে শোকের আবহ তৈরি হয়েছে কান্নুরে। স্থানীয়দের বক্তব্য, নিজের জীবনের ঝুঁকি নিয়েও এক কৃষকের প্রাণ বাঁচিয়েছেন তিনি। তাঁর এই সাহসিকতা ও আত্মত্যাগের প্রশংসা করছেন এলাকার মানুষ।

আরও পড়ুন

১৬ আগস্ট থেকে ৩ দিনের বিশেষ অধিবেশন! আসন পুনর্বিন্যাস বিল আনছে কেন্দ্র
আগস্ট ০৫, ২০২৬

মহিলা সংরক্ষণ বিলও পেশের সম্ভাবনা, সমর্থনের অঙ্ক মেলাতে বিরোধীদের সঙ্গে যোগাযোগ বাড়াল কেন্দ্র

নো ইনস্যুরেন্স নো ফুয়েল ! নতুন নিয়মে বিমা না থাকলে পাবেন না জ্বালানি
আগস্ট ০৫, ২০২৬

নতুন নিয়মের ভাবনায় তৎপর সুপ্রিম কোর্ট

দিল্লি খুব সাবধানে চলার জায়গা! নতুন সাংসদদের সতর্ক করলেন খোদ প্রধানমন্ত্রী
আগস্ট ০৫, ২০২৬

এনডিএর নবনির্বাচিত সাংসদদের দিল্লির রাজনীতির পাঠ, আচরণ ও সতর্কতা নিয়ে একাধিক পরামর্শ

ডিলিমিটেশনে সমর্থন চেয়ে রাহুলের দ্বারস্থ কেন্দ্র, দুই শর্তে প্রস্তাব খারিজ বিরোধী দলনেতার
আগস্ট ০৫, ২০২৬

সংসদের অচলাবস্থা কাটাতে বৈঠক রিজিজু-রাহুলের, রামমন্দির অনুদান ও নিট আন্দোলন ইস্যুতে অনড় কংগ্রেস

সমুদ্রপথে সন্ত্রাস বরদাস্ত নয়! ভারতীয় জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় সরব ভারত
আগস্ট ০৫, ২০২৬

ডুবতে থাকা পণ্যবাহী জাহাজ থেকে উদ্ধার ১৪ নাবিক, বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের দাবি ভারতের

অবিলম্বে ক্ষমা চাইতে হবে! মোদির ভিডিও কাণ্ডে মেটাকে হুঁশিয়ারি কেন্দ্রের
আগস্ট ০৫, ২০২৬

সংসদীয় কমিটির হুঁশিয়ারি, জুকেরবার্গের সংস্থার সেফ হারবার সুবিধা নিয়েও প্রশ্ন

লিভ-ইন সম্পর্কেও হবে নির্যাতনের বিচার! ৪৯৮এ নিয়ে সুপ্রিম কোর্টের বড় বার্তা
আগস্ট ০৫, ২০২৬

বিয়ের প্রতিশ্রুতি থাকা সম্পর্কে নির্যাতন হলে আইনি ব্যবস্থা, বিবাহিত ও লিভ-ইন মহিলাকে এক চোখে দেখার নির্দেশ

ইয়েমেন উপকূলে রকেট হামলায় ডুবল জাহাজ! উদ্ধার ১৩ ভারতীয় নাবিক
আগস্ট ০৫, ২০২৬

ডুবে গেল পণ্যবাহী জাহাজ, হরমুজ় প্রণালীতেও হামলা, পশ্চিম এশিয়ার জলপথে বাড়ছে উদ্বেগ

যন্তর মন্তর বিক্ষোভে হামলার ছক! পাক চক্রান্ত ভেস্তে দিল পুলিশ, গ্রেফতার ৯ জন
আগস্ট ০৫, ২০২৬

নিট বিক্ষোভে হামলার ছক! উদ্ধার পিস্তল-পেট্রল বোমা, দুই মডিউলের হদিস পুলিশের

দিল্লিতে শুভেন্দু-শমীক-বনসলের হাইভোল্টেজ বৈঠক , NCPI ইস্যুতে বাড়ছে জল্পনা
আগস্ট ০৪, ২০২৬

দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির

পাক অধিকৃত কাশ্মীরের ভোটে দিল্লির ক্ষোভ! প্রহসন বলে সরব ভারত
আগস্ট ০৪, ২০২৬

দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক

NCPI সাংসদদের পাশে শুভেন্দু , অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী
আগস্ট ০৪, ২০২৬

উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর

নেই টিকা, নেই প্রতিষেধক! চান্দিপুরা ভাইরাসে মৃত্যু ২২ শিশুর, সংক্রমিত আরও ৩৫
আগস্ট ০৪, ২০২৬

১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ

সিআরপিএফ ক্যাম্পে নারকীয় তাণ্ডব! ২ সহকর্মীকে ঝাঁজরা করে নিজের বুকেই গুলি জওয়ানের
আগস্ট ০৪, ২০২৬

ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ

দিল্লিতে শুভেন্দুর সঙ্গে বৈঠকে NCPI-এর সাংসদরা , ভাঙনের জল্পনা উড়িয়ে দিলেন শতাব্দী
আগস্ট ০৪, ২০২৬

রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের