6a7327836ec0e_Gallery_1785931605689
আগস্ট ০৫, ২০২৬ বিকাল ০৫:৩৭ IST

দিল্লি খুব সাবধানে চলার জায়গা! নতুন সাংসদদের সতর্ক করলেন খোদ প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - এনডিএর নতুন রাজ্যসভার সাংসদদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর ডাকা ব্রেকফাস্ট বৈঠকে উপস্থিত ছিলেন প্রায় ৩০ জন সাংসদ। দিল্লির রাজনীতিতে চলার ধরন থেকে শুরু করে সাংসদ হিসেবে দায়িত্ব পালনের বিষয়েও তাঁদের পরামর্শ দেন মোদি।

বুধবার সকালে এনডিএর নতুন রাজ্যসভার সাংসদদের নিয়ে ব্রেকফাস্ট মিটের আয়োজন করেন প্রধানমন্ত্রী। প্রায় এক ঘণ্টা ধরে তাঁদের সঙ্গে কথা বলেন তিনি। উপস্থিত সাংসদদের অনেকেই প্রথমবার সংসদে এসেছেন। আবার অনেকে সম্প্রতি এনডিএ শিবিরে যোগ দিয়েছেন। বাজেট অধিবেশন ও বাদল অধিবেশনের মধ্যবর্তী ৩ মাসে জাতীয় রাজনীতিতে একাধিক পরিবর্তন হয়েছে। বিভিন্ন দলের সমীকরণ বদলেছে। একাধিক শিবিরে ভাঙনও দেখা দিয়েছে। এই সময়ের মধ্যে বাংলার রাজনীতিতে বড় পরিবর্তন হয়েছে বলে দাবি সূত্রের।

তৃণমূলের রাজ্যসভার ২৮ জন সাংসদের মধ্যে ২০ জন দলের নেতৃত্বের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে। ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার সঙ্গে সংযুক্তির প্রস্তাব দিয়েছেন বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে শিব সেনার উদ্ধব শিবিরেও ভাঙন ধরেছে। এছাড়া রাজ্যসভায় বিজেপির শক্তি বেড়েছে। আম আদমি পার্টির রাঘব চাড্ডার নেতৃত্বাধীন সাত সাংসদ বিজেপিতে যোগ দিয়েছেন বলে সূত্রের খবর।বাংলাতেও তৃণমূলের তিন রাজ্যসভার সাংসদ দলীয় পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে ফের সাংসদ হয়েছেন। ফলে এনডিএ শিবিরে সাংসদ সংখ্যা বেড়েছে। এই নতুন রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই নতুন সাংসদদের দিল্লির রাজনীতির খুঁটিনাটি বোঝান প্রধানমন্ত্রী।

বৈঠকে মোদি সাংসদদের সতর্ক করে বলেন, 'দিল্লি খুব বিপজ্জনক জায়গা। বিভিন্ন দিক থেকে নানা ধরনের চক্রান্ত হতে পারে। কার সঙ্গে দেখা করছেন, কখন দেখা করছেন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে'। দিল্লির রাজনৈতিক পরিবেশ বুঝে চলার পরামর্শ দেন তিনি।তাৎপর্যপূর্ণভাবে, এদিনের বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনও উপস্থিত ছিলেন। তিনিও প্রথমবার সংসদে পা রেখেছেন। জানা গেছে, নীতীন নবীন-সহ নতুন সাংসদদের সংসদীয় আচরণ নিয়েও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সংসদে কীভাবে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে, বিরোধীদের সঙ্গে কীভাবে মোকাবিলা করতে হবে, সেই বিষয়েও সাংসদদের পরামর্শ দেন মোদি। পাশাপাশি সরকারি লেটারহেডের অপব্যবহার না করার বিষয়ে সতর্ক করেন তিনি। কোনও সাংসদ যেন ফোনে রাগের মাথায় কারও সঙ্গে খারাপ ব্যবহার না করেন, সেই নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। মোদি নতুন সাংসদদের আরও বলেন, অভিজ্ঞ সাংসদদের কাছ থেকে কাজের ধরন শিখতে। সেই সাংসদ বিরোধী শিবিরের হলেও সমস্যা নেই। সংসদীয় অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন তিনি।

বৈঠকে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, দিনে প্রায় ৩ ঘণ্টা ঘুমান। তবে বিছানায় যাওয়ার মাত্র ৮ সেকেন্ডের মধ্যেই ঘুমিয়ে পড়েন। তাঁর পরামর্শ, 'প্রতি মুহূর্তকে কাজে লাগাতে হবে। বর্তমান সময়েই মন দিতে হবে'।

বিদেশ সফরের সময় জেট ল্যাগ কীভাবে সামলান, সেই প্রশ্নও করেন সাংসদরা। উত্তরে মোদি জানান, যে দেশে যান, বিমানে ওঠার পরই সেই দেশের সময় অনুযায়ী ঘড়ি সেট করে নেন। এর ফলে সময়ের সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হয়। এছাড়া সাংসদদের সংসদে নিয়মিত উপস্থিত থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। সম্ভব হলে ১০০ শতাংশ উপস্থিতি বজায় রাখার লক্ষ্য রাখতে বলেছেন তিনি। এছাড়াও নতুন সাংসদদের দায়িত্বশীল ও সংযত ভূমিকা পালনের বার্তাও দেন মোদি।

আরও পড়ুন

১৬ আগস্ট থেকে ৩ দিনের বিশেষ অধিবেশন! আসন পুনর্বিন্যাস বিল আনছে কেন্দ্র
আগস্ট ০৫, ২০২৬

মহিলা সংরক্ষণ বিলও পেশের সম্ভাবনা, সমর্থনের অঙ্ক মেলাতে বিরোধীদের সঙ্গে যোগাযোগ বাড়াল কেন্দ্র

নাবালিকাকে দু'দিন আটকে রেখে ধর্ষণ! জানাজানি হতেই গণপিটুনিতে মৃত্যু অভিযুক্তের
আগস্ট ০৫, ২০২৬

অভিযুক্তের বিরুদ্ধে আগে থেকেই ছিল পুলিশি অভিযোগ

নো ইনস্যুরেন্স নো ফুয়েল ! নতুন নিয়মে বিমা না থাকলে পাবেন না জ্বালানি
আগস্ট ০৫, ২০২৬

নতুন নিয়মের ভাবনায় তৎপর সুপ্রিম কোর্ট

কৃষককে বাঁচাতে নিজের লাইফজ্যাকেট দিলেন যুবক! পরে তিনিই স্রোতে ভেসে গেলেন
আগস্ট ০৫, ২০২৬

নিজের জীবন বাজি রেখে বৃদ্ধ কৃষককে উদ্ধার, ৩ দিন পর মিলল সাঁতার প্রশিক্ষকের দেহ

ডিলিমিটেশনে সমর্থন চেয়ে রাহুলের দ্বারস্থ কেন্দ্র, দুই শর্তে প্রস্তাব খারিজ বিরোধী দলনেতার
আগস্ট ০৫, ২০২৬

সংসদের অচলাবস্থা কাটাতে বৈঠক রিজিজু-রাহুলের, রামমন্দির অনুদান ও নিট আন্দোলন ইস্যুতে অনড় কংগ্রেস

সমুদ্রপথে সন্ত্রাস বরদাস্ত নয়! ভারতীয় জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় সরব ভারত
আগস্ট ০৫, ২০২৬

ডুবতে থাকা পণ্যবাহী জাহাজ থেকে উদ্ধার ১৪ নাবিক, বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের দাবি ভারতের

অবিলম্বে ক্ষমা চাইতে হবে! মোদির ভিডিও কাণ্ডে মেটাকে হুঁশিয়ারি কেন্দ্রের
আগস্ট ০৫, ২০২৬

সংসদীয় কমিটির হুঁশিয়ারি, জুকেরবার্গের সংস্থার সেফ হারবার সুবিধা নিয়েও প্রশ্ন

লিভ-ইন সম্পর্কেও হবে নির্যাতনের বিচার! ৪৯৮এ নিয়ে সুপ্রিম কোর্টের বড় বার্তা
আগস্ট ০৫, ২০২৬

বিয়ের প্রতিশ্রুতি থাকা সম্পর্কে নির্যাতন হলে আইনি ব্যবস্থা, বিবাহিত ও লিভ-ইন মহিলাকে এক চোখে দেখার নির্দেশ

ইয়েমেন উপকূলে রকেট হামলায় ডুবল জাহাজ! উদ্ধার ১৩ ভারতীয় নাবিক
আগস্ট ০৫, ২০২৬

ডুবে গেল পণ্যবাহী জাহাজ, হরমুজ় প্রণালীতেও হামলা, পশ্চিম এশিয়ার জলপথে বাড়ছে উদ্বেগ

যন্তর মন্তর বিক্ষোভে হামলার ছক! পাক চক্রান্ত ভেস্তে দিল পুলিশ, গ্রেফতার ৯ জন
আগস্ট ০৫, ২০২৬

নিট বিক্ষোভে হামলার ছক! উদ্ধার পিস্তল-পেট্রল বোমা, দুই মডিউলের হদিস পুলিশের

দিল্লিতে শুভেন্দু-শমীক-বনসলের হাইভোল্টেজ বৈঠক , NCPI ইস্যুতে বাড়ছে জল্পনা
আগস্ট ০৪, ২০২৬

দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির

পাক অধিকৃত কাশ্মীরের ভোটে দিল্লির ক্ষোভ! প্রহসন বলে সরব ভারত
আগস্ট ০৪, ২০২৬

দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক

NCPI সাংসদদের পাশে শুভেন্দু , অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী
আগস্ট ০৪, ২০২৬

উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর

নেই টিকা, নেই প্রতিষেধক! চান্দিপুরা ভাইরাসে মৃত্যু ২২ শিশুর, সংক্রমিত আরও ৩৫
আগস্ট ০৪, ২০২৬

১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ

সিআরপিএফ ক্যাম্পে নারকীয় তাণ্ডব! ২ সহকর্মীকে ঝাঁজরা করে নিজের বুকেই গুলি জওয়ানের
আগস্ট ০৪, ২০২৬

ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের