6a72f7367044e_Gallery_1785919216251
আগস্ট ০৫, ২০২৬ দুপুর ০২:১৩ IST

লিভ-ইন সম্পর্কেও হবে নির্যাতনের বিচার! ৪৯৮এ নিয়ে সুপ্রিম কোর্টের বড় বার্তা

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - লিভ-ইন সম্পর্কে থাকা মহিলাদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। বিয়ের মতো সম্পর্কে নির্যাতন হলে মিলবে আইনি সুরক্ষা। এই রায়ে লিভ-ইন সম্পর্কের মহিলাদের অধিকার নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দিল শীর্ষ আদালত। বিষয়টি নিয়ে শুরু হয়েছে চর্চা।

একটি মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কর্নাটকের এক মহিলা লিভ-ইন সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ করেন। তাঁর দাবি, দীর্ঘদিন একসঙ্গে থাকার পর নির্যাতন করা হয়েছে। হিংসার অভিযোগ নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হন। এই মামলায় কর্নাটক হাই কোর্ট অভিযুক্তকে দোষী ঘোষণা করে। এরপর সেই ব্যক্তি সুপ্রিম কোর্টে আবেদন করেন। তাঁর যুক্তি ছিল, তাঁদের মধ্যে আইনি বিয়ে হয়নি। তাই গার্হস্থ্য হিংসার আইন তাঁর ক্ষেত্রে কার্যকর নয়। তবে সেই দাবি মানেনি শীর্ষ আদালত। বহাল রাখা হয়েছে হাই কোর্টের নির্দেশ।

বিচারপতি এন কোটেশ্বর সিং ও বিচারপতি সঞ্জয় করোলের বেঞ্চ জানান, সব লিভ-ইন সম্পর্ক এই সুরক্ষা পাবে না। শুধুমাত্র সেই সম্পর্কের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে, যেখানে ভবিষ্যতে বিয়ের স্পষ্ট ইচ্ছা ছিল। বিয়ের পরিকল্পনা নিয়ে তৈরি সম্পর্কে থাকা মহিলাদের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না বলেও জানায় আদালত।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, বিবাহিত মহিলারা যেমন নির্যাতনের বিরুদ্ধে আইনি সুরক্ষা পান, তেমনই বিয়ের মতো সম্পর্কে থাকা মহিলারাও সেই অধিকার পাবেন। তাঁদের আলাদা করে দেখার কোনও কারণ নেই। এমন বৈষম্য হলে সাম্যের অধিকার ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছে আদালত। আদালত আরও জানায়, সম্পর্কের নাম নয়, গুরুত্ব পাবে নির্যাতনের বিষয়টি। শারীরিক হিংসা বা মানসিক যন্ত্রণা হলে আইনের সুরক্ষা প্রয়োজন। শুধুমাত্র বিয়ে হয়নি বলে কোনও মহিলাকে অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।

উল্লেখ্য, স্বামী বা শ্বশুরবাড়ির অত্যাচার রুখতে আগে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারায় ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল। বর্তমানে এই বিষয়টি ভারতীয় ন্যায় সংহিতার ৮৫ ও ৮৬ ধারার আওতায় রয়েছে। এতদিন মূলত বিবাহিত মহিলারাই এই আইনি সুরক্ষা পেতেন। এবার নির্দিষ্ট কিছু লিভ-ইন সম্পর্কও সেই তালিকায় যুক্ত হল।

সুপ্রিম কোর্টের বক্তব্য, গার্হস্থ্য হিংসা শুধু বিয়ের পরেই ঘটে না। 'বিবাহের মতো' সম্পর্কেও মহিলারা নির্যাতনের শিকার হতে পারেন। তাই তাঁদের আইনি সুরক্ষা থেকে বাদ দেওয়া ঠিক নয়। এই রায় লিভ-ইন সম্পর্কের মহিলাদের অধিকার রক্ষায় নতুন দিশা দেখাবে বলেই মনে করছে আইনজীবী মহল।

আরও পড়ুন

ইয়েমেন উপকূলে রকেট হামলায় ডুবল জাহাজ! উদ্ধার ১৩ ভারতীয় নাবিক
আগস্ট ০৫, ২০২৬

ডুবে গেল পণ্যবাহী জাহাজ, হরমুজ় প্রণালীতেও হামলা, পশ্চিম এশিয়ার জলপথে বাড়ছে উদ্বেগ

যন্তর মন্তর বিক্ষোভে হামলার ছক! পাক চক্রান্ত ভেস্তে দিল পুলিশ, গ্রেফতার ৯ জন
আগস্ট ০৫, ২০২৬

নিট বিক্ষোভে হামলার ছক! উদ্ধার পিস্তল-পেট্রল বোমা, দুই মডিউলের হদিস পুলিশের

দিল্লিতে শুভেন্দু-শমীক-বনসলের হাইভোল্টেজ বৈঠক , NCPI ইস্যুতে বাড়ছে জল্পনা
আগস্ট ০৪, ২০২৬

দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির

পাক অধিকৃত কাশ্মীরের ভোটে দিল্লির ক্ষোভ! প্রহসন বলে সরব ভারত
আগস্ট ০৪, ২০২৬

দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক

NCPI সাংসদদের পাশে শুভেন্দু , অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী
আগস্ট ০৪, ২০২৬

উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর

নেই টিকা, নেই প্রতিষেধক! চান্দিপুরা ভাইরাসে মৃত্যু ২২ শিশুর, সংক্রমিত আরও ৩৫
আগস্ট ০৪, ২০২৬

১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ

সিআরপিএফ ক্যাম্পে নারকীয় তাণ্ডব! ২ সহকর্মীকে ঝাঁজরা করে নিজের বুকেই গুলি জওয়ানের
আগস্ট ০৪, ২০২৬

ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ

দিল্লিতে শুভেন্দুর সঙ্গে বৈঠকে NCPI-এর সাংসদরা , ভাঙনের জল্পনা উড়িয়ে দিলেন শতাব্দী
আগস্ট ০৪, ২০২৬

রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে

বিহার থেকে মধ্যপ্রদেশ, ৩ রাজ্যের উপনির্বাচনে বিজেপির কপালে চিন্তার ভাঁজ
আগস্ট ০৪, ২০২৬

প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট

কৃষকদের জন্য বড় সুখবর , পিএম কিষান প্রকল্পের মেয়াদ বাড়াল কেন্দ্রীয় সরকার
আগস্ট ০৪, ২০২৬

পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট

৩০ বছরের দুর্গে ধস, জন সুরজের ঝড়! জাতপাতের সমীকরণ ভেঙে পরিবর্তনের ভোট বিহারে
আগস্ট ০৪, ২০২৬

মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা

বিহারের বাঁকিপুরে বিজেপির দুর্গ ভাঙল! হারের নেপথ্যে কারণ খুঁজছে গেরুয়া শিবির
আগস্ট ০৪, ২০২৬

অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের

NDA বৈঠকে উপস্থিত NCPI সদস্য , ৩ সাংসদের অনুপস্থিতি ঘিরে ফের জল্পনা তুঙ্গে
আগস্ট ০৪, ২০২৬

তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে

সোফায় বসে কংগ্রেস নেতা, দুধ দিয়ে পা ধোয়াচ্ছে দুজন! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক
আগস্ট ০৪, ২০২৬

গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের

শুভেন্দুর সঙ্গে বৈঠকের আগে মোদি সাক্ষাতে সুদীপ , NCPI-এর ভবিষ্যৎ নিয়ে জোর রাজনৈতিক জল্পনা
আগস্ট ০৪, ২০২৬

NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের