নিজস্ব প্রতিনিধি , দিল্লি - সংসদের অচলাবস্থা দূর করতে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তবে বিরোধীদের বিক্ষোভে সংসদের কাজ স্বাভাবিক হয়নি। এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
বুধবার বিরোধীদের হইহট্টগোলে সংসদের অধিবেশন ফের মুলতুবি হয়ে যায়। এরপরই রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। জানা গেছে, মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল নিয়ে বিরোধীদের সমর্থন চাইতেই এই বৈঠক করেন তিনি। গত এপ্রিল মাসে বিশেষ অধিবেশন ডেকে এই বিল পাশ করানোর পরিকল্পনা করেছিল কেন্দ্র। তবে তা কার্যকর করতে সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে। তার জন্য লোকসভা ও রাজ্যসভা-দুই কক্ষেই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দরকার।
কিন্তু সেই সময় প্রয়োজনীয় সংখ্যা ছিল না সরকারের হাতে। ফলে বিলটি সংসদে পাশ করানো সম্ভব হয়নি। এবার চলতি বাদল অধিবেশনেই বিষয়টি এগিয়ে নিয়ে যেতে চাইছে কেন্দ্র। যদিও সংসদের বর্তমান কার্যতালিকায় এই বিল রাখা হয়নি। জানা গেছে, প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে পারলেই বিল নিয়ে এগোবে সরকার। নতুন রাজনৈতিক সমীকরণে এনডিএ শিবির আগের তুলনায় অনেকটাই শক্তিশালী হয়েছে। প্রয়োজনীয় সংখ্যার কাছাকাছিও পৌঁছে গিয়েছে শাসক জোট।
সেই কারণেই বাকি বিরোধী দলগুলির সমর্থন পাওয়ার চেষ্টা শুরু করেছে কেন্দ্র। আর সেই লক্ষ্যেই রাহুল গান্ধীর সঙ্গে যোগাযোগ করেন কিরেন রিজিজু। তবে কেন্দ্রের প্রস্তাবে সায় দেননি বিরোধী দলনেতা। রিজিজুর অনুরোধ সরাসরি খারিজ করে পাল্টা দুটি শর্ত দিয়েছেন রাহুল। প্রথমত, রামমন্দিরের অনুদান চুরি সংক্রান্ত অভিযোগ নিয়ে সংসদে আলোচনা করতে হবে। দ্বিতীয়ত, গত ২০ জুলাই সংসদ অভিযানের সময় নিট আন্দোলনকারীদের উপর পুলিশের মারধরের যে অভিযোগ উঠেছে, তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিবৃতি দিতে হবে।
জানা গেছে, রাহুল স্পষ্ট জানান, এই দুই বিষয়ে সরকারের জবাব না পাওয়া পর্যন্ত সংসদের কাজ স্বাভাবিকভাবে চলতে পারে না। বিরোধী দলনেতার বক্তব্য, গুরুত্বপূর্ণ অভিযোগগুলি নিয়ে সংসদে আলোচনা প্রয়োজন। সরকারের পক্ষ থেকেও সেই বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। এদিকে, রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাতের পর লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গেও দেখা করেন কিরেন রিজিজু। তবে তাঁদের মধ্যে কী আলোচনা হয়েছে, তা এখনও প্রকাশ্যে আসেনি। সংসদের অচলাবস্থা দূর করার কোনও সমাধান মিলেছে কি না, সেটিও স্পষ্ট নয়।
মহিলা সংরক্ষণ বিলও পেশের সম্ভাবনা, সমর্থনের অঙ্ক মেলাতে বিরোধীদের সঙ্গে যোগাযোগ বাড়াল কেন্দ্র
অভিযুক্তের বিরুদ্ধে আগে থেকেই ছিল পুলিশি অভিযোগ
নতুন নিয়মের ভাবনায় তৎপর সুপ্রিম কোর্ট
এনডিএর নবনির্বাচিত সাংসদদের দিল্লির রাজনীতির পাঠ, আচরণ ও সতর্কতা নিয়ে একাধিক পরামর্শ
নিজের জীবন বাজি রেখে বৃদ্ধ কৃষককে উদ্ধার, ৩ দিন পর মিলল সাঁতার প্রশিক্ষকের দেহ
ডুবতে থাকা পণ্যবাহী জাহাজ থেকে উদ্ধার ১৪ নাবিক, বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের দাবি ভারতের
সংসদীয় কমিটির হুঁশিয়ারি, জুকেরবার্গের সংস্থার সেফ হারবার সুবিধা নিয়েও প্রশ্ন
বিয়ের প্রতিশ্রুতি থাকা সম্পর্কে নির্যাতন হলে আইনি ব্যবস্থা, বিবাহিত ও লিভ-ইন মহিলাকে এক চোখে দেখার নির্দেশ
ডুবে গেল পণ্যবাহী জাহাজ, হরমুজ় প্রণালীতেও হামলা, পশ্চিম এশিয়ার জলপথে বাড়ছে উদ্বেগ
নিট বিক্ষোভে হামলার ছক! উদ্ধার পিস্তল-পেট্রল বোমা, দুই মডিউলের হদিস পুলিশের
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের