695d1332349c6_WhatsApp Image 2026-01-06 at 7.06.35 PM (1)
জানুয়ারী ০৬, ২০২৬ রাত ০৮:৩০ IST

অবহেলায় হারাতে বসেছে পটচিত্র , একা লড়ছেন লাল্টু পটুয়া

নিজস্ব প্রতিনিধি , বীরভূম - বাংলার লোকসংস্কৃতির ইতিহাসে পটচিত্র এক অনন্য শিল্পধারা। কাগজ বা বস্ত্রের উপর আঁকা এই চিত্রকলা শুধু রঙ ও রেখার খেলা নয় - এক চলমান ইতিহাস। গান ও ছবির মেলবন্ধনে জীবন্ত হয়ে ওঠে সমাজ, ধর্ম ও মানবিকতার গল্প। রাজদরবারের শিল্পের বাইরে, গ্রামবাংলার মাটিতে জন্ম নেওয়া এই পটশিল্পই একসময় বাংলার সংস্কৃতির প্রধান বাহক হয়ে উঠেছিল।

লুপ্তপ্রায় শিল্পের শেষ রক্ষক বীরভূম জেলার প্রবীণ পটুয়া লাল্টু চিত্রকর। মাত্র ১৩ বছর বয়সে বাবার হাত ধরে পটচিত্রের জগতে পা রাখেন তিনি। আজ বয়স ৬৫ বছর, তুলিতে ও কণ্ঠে বহন করছেন প্রায় পাঁচ দশকের শিল্পচর্চার অভিজ্ঞতা। পৌরাণিক চরিত্ররা সেখানে শুধু দেবত্বে নয়, মানবিক উষ্ণতায়ও প্রাণ পায়। দেবদেবীর কাহিনি, লোককথা অথবা সামাজিক ঘটনার রূপকথা - সবই উজ্জ্বল প্রাকৃতিক রঙে ফুটিয়ে তুলতেন পটুয়ারা। গান গাইতে গাইতে গ্রামে গ্রামে পট দেখানো ছিল তাঁদের জীবন ও জীবিকা।

অর্থনৈতিক অনিশ্চয়তা কারণে লাল্টুবাবুর ছেলেরা আর পটুয়ার পেশায় আসেননি। প্রতিকূলতার মধ্যেও লাল্টু চিত্রকর অবিচল। রঙ, তুলি আর গানের সুরে আজও তিনি আগলে রেখেছেন বাংলার এক অমূল্য ঐতিহ্যকে। হয়তো খুব শীঘ্রই এই শিল্প শুধুই স্মৃতির পাতায় ঠাঁই নেবে। কিন্তু  লাল্টু পটুয়ার হাতের টান ও গলার সুরে বেঁচে থাকবে বাংলার পটশিল্প।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের