নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্যে নতুন সরকার গঠনের প্রাক্কালে এবার জনবসতি এলাকার পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হলো একাধিক তাজা সকেট বোমা। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ভাটপাড়ার ৩৫ নং ওয়ার্ডে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। উদ্ধার হওয়া বিস্ফোরকগুলিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ মে রাজ্যে বিজেপি সরকার জেতার পর এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছিল। এমন সময় বিবেক নগরের একটি জনশূন্য পরিত্যক্ত ঘরে সন্দেহজনক কিছু বস্তু দেখতে পান স্থানীয় বাসিন্দারা। কাছে গিয়ে দেখা যায়, সেখানে ৩টি তাজা সকেট বোমা মজুত করে রাখা হয়েছে। খবরটি ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে সেন্ট্রাল ফোর্স ও পুলিশ। কে বা কারা, কী উদ্দেশ্যে জনবসতি এলাকার মাঝে এই ঘাতক বোমাগুলি মজুত করেছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এ বিষয়ে এলাকার এক বাসিন্দা জানান, 'ভেবেছিলাম এবার শান্তিতে থাকব, কিন্তু পরিত্যক্ত বাড়িতে বোমা মেলায় আমরা প্রচণ্ড আতঙ্কে রয়েছি। যেকোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত। কারা এই বোমা এখানে রেখেছিল, পুলিশ তা দ্রুত খুঁজে বের করুক। আমরা চাই এলাকায় পুলিশি নজরদারি আরও বাড়ানো হোক যাতে সাধারণ মানুষ নিরাপদে থাকতে পারে'।
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের