নিজস্ব প্রতিনিধি , চেন্নাই - তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন দক্ষিণী অভিনেতা বিজয় থলপতি । চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় । আর এই বিশেষ দিনে উপস্থিত হলেন অভিনেত্রী তৃষা কৃষাণ । তাঁর স্নিগ্ধ সাজ মুহূর্তেই অনুরাগীদের নজর কেড়ে নেয়।

ভোটের আবহে গত কয়েক মাস ধরেই বিজয়ের রাজনৈতিক যাত্রা নিয়ে দক্ষিণ ভারতে চলছে জোর চর্চা। ব্যক্তিগত জীবনের নানান বিতর্কের মধ্যেই তৃষার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়। নির্বাচনে সর্বাধিক আসন পেলেও সরকার গঠনের পথে তৈরি হয়েছে একাধিক জটিলতা। অবশেষে রাজনৈতিক টানাপড়েন কাটিয়ে মুখ্যমন্ত্রীর আসনে বসলেন বিজয় থলপতি । শপথগ্রহণ অনুষ্ঠানে যাওয়ার আগে ক্যামেরাবন্দি হন তৃষা। নীল সিল্ক শাড়ি, সোনালি গয়না, খোঁপায় জুঁই ফুলের মালায় অপরূপ সাজে দেখা গেছে অভিনেত্রীকে।

তামিল ভাষায় শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই হাততালিতে ফেটে পড়ে স্টেডিয়াম । সমর্থকদের উচ্ছ্বাসে জমে ওঠে গোটা অনুষ্ঠান প্রাঙ্গণ। রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়ে আত্মবিশ্বাসী বার্তা দেন বিজয়। তৃষার উপস্থিতি ঘিরেও সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা। নতুন সরকার গঠনের আবহে এই মুহূর্ত এখন চর্চার কেন্দ্রে।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের