নিজস্ব প্রতিনিধি , মুম্বই - নতুন বছরে ক্রিকেটপ্রেমীদের জন্য বিরাট সুখবর। ১৫ বছর পর বিজয় হাজারে ট্রফিতে ফিরেছেন বিরাট কোহলি। দুটি ম্যাচেও কাঁপিয়ে দিয়েছেন। এরপর নিউজিল্যান্ড সিরিজে নামছেন কোহলি। তবে তার আগে ফের বাইশ গজে নামতে চলেছেন বিরাট। নতুন বছর নিজের শহরের হয়ে প্রিয় তারকাকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন বিরাটপ্রেমীরা।
সূত্রের খবর , দিল্লির জার্সিতে ফের নামতে চলেছেন বিরাট কোহলি। আগামী ৬ ই জানুয়ারি, রেলওয়েজের বিরুদ্ধে খেলতে পারেন কোহলি। অর্থাৎ , নিউজিল্যান্ড সিরিজের আগে ফের নিজেকে ঝালিয়ে নিতে পারেন বিরাট। রয়েছে আরও একটি শতরান করার সুযোগ।
বোর্ডের পরামর্শ অনুযায়ী , নিজেকে প্রমাণ করতে ফের ঘরোয়া ক্রিকেটে কামব্যাক করেছেন বিরাট। তবে শুধু কামব্যাক নয় , সুপারহিট কামব্যাক বলাই যায়। একটিতে শতরান , একটিতে অর্ধ শতরান। দুই ম্যাচে খেলে তাঁরা ১ লক্ষ ২০ হাজার টাকা পেয়েছেন। এর মধ্যে কোহলি দ্বিতীয় ম্যাচের সেরা হয়ে ১০ হাজার টাকা পুরস্কার পেয়েছেন। বিশেষজ্ঞদের মতে , কোহলির বিশ্বকাপ খেলা নিয়ে আর কোনো সংশয় থাকতে পারেনা।
কোহলির সম্ভাবনা থাকলেও রোহিত আর মুম্বইয়ের হয়ে এই টুর্নামেন্টে নামবেন না। ১১ই জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যার প্রস্তুতি তুঙ্গে বিরাটের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি শতরান , একটিতে অর্ধ শতরান এসেছে বিরাটের ব্যাট থেকে। শুধু তাই নয় , ২০২৫ সালে ১৩ ম্যাচে ৬৫১ রান করেছেন কোহলি।১৫
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের