নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ভোটের আগে শাসক দলের নেতাকে মারধরের অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নওদা ব্লকে। নির্বাচনের মুখে এমন অপ্রীতিকর পরিস্থিতিতে এলাকার রাজনৈতিক পরিবেশ বেশ সংবেদনশীল হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালির বাসিন্দা নুর ইসলাম শেখ তৃণমূলের একজন অঞ্চল সভাপতি। বৃহস্পতিবার মাদ্রাসা মোড়ে তিনি বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। অভিযোগ, সেই সময় কিছুটা দূরে কয়েকজন গুণ্ডা এক ব্যক্তিকে মারধর করছিল। নুর ইসলাম ওই ঝামেলা মেটাতে গেলে তারা তাকেও প্রহার করে। তখন কোনোভাবে পালিয়ে প্রাণ বাঁচান তিনি।

এরপর আহত অবস্থায় তাকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তিনি থানায় অভিযোগ জানান। যেখানে একাধিক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। তৃণমূলের দাবি, কংগ্রেসের লোকেরাই এই কাণ্ড ঘটিয়েছে। তবে ঘটনার পিছনে হুমায়ুন কবীরের অনুগামীদের হাত থাকার কথাও তারা জানিয়েছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
এ বিষয়ে তৃণমূল নেতা নুর ইসলাম শেখ বলেন, 'বেশ কিছু গুণ্ডা মিলে একজনকে মারছিল। সেটা দেখে আমি থামাতে গেলে তারা আমাকেও পেটাতে শুরু করে। লোকগুলো বন্দুক নিয়ে এলাকায় ঘুরছিল। কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়েছি। থানায় সব জানিয়েছি। দোষীদের দ্রুত শাস্তি চাই'।
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের