6a4135f86b727_Gallery_1782647858461
জুন ২৮, ২০২৬ রাত ১০:০৬ IST

নকআউটে উঠতে না পেরেই বিস্ফোরণ! কোচের বিরুদ্ধে ফুটবলাররা

নিজস্ব প্রতিনিধি , আমেরিকা - বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি উরুগুয়ে। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। আর টুর্নামেন্ট শেষ হতেই সামনে এসেছে দলের অন্দরের অশান্তির খবর। উরুগুয়ের কয়েকজন সিনিয়র ফুটবলার নাকি সরাসরি কোচ মার্সেলো বিয়েলসার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন।

বিয়েলসা দায়িত্ব নেওয়ার পর নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল উরুগুয়ে। তাঁর আক্রমণাত্মক ফুটবল দর্শন সমর্থকদের মধ্যে আশাবাদ তৈরি করেছিল। প্রথম দুই ম্যাচে ড্র করার পর স্পেনের বিরুদ্ধে শেষ ম্যাচে অন্তত এক পয়েন্ট প্রয়োজন ছিল নকআউটে ওঠার জন্য। কিন্তু সেই ম্যাচে হারতেই বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায়। এরপরই সামনে আসে ড্রেসিংরুমের অস্বস্তিকর পরিস্থিতির খবর। উরুগুয়ের কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, স্পেন ম্যাচের কয়েক ঘণ্টা আগে ফেদেরিকো ভালভার্দে, মানুয়েল উগার্তে-সহ কয়েকজন সিনিয়র ফুটবলার কোচের সঙ্গে বৈঠকে বসেন।

সেই বৈঠকেই নাকি বিয়েলসার প্রশিক্ষণ পদ্ধতি নিয়ে আপত্তি তোলেন ফুটবলাররা। তাঁদের অভিযোগ ছিল, অতিরিক্ত অনুশীলনের কারণে দলের অনেকেই শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েছেন। যার প্রভাব ম্যাচের পারফরম্যান্সেও দেখা গেছে। ফুটবলারদের মতে, অনেকেই নিজেদের সেরাটা দিতে পারছিলেন না। কোচের পরিকল্পনার কারণেই দল প্রত্যাশিত ফল পাচ্ছে না বলেও তাঁরা মনে করেন।

শুধু অনুশীলন নয়, ম্যাচ কৌশল নিয়েও মতবিরোধ তৈরি হয়েছিল। ফুটবলারদের একাংশের মত ছিল, স্পেনের বিরুদ্ধে কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেলা উচিত। কাউন্টার অ্যাটাক নির্ভর পরিকল্পনা নিলে সাফল্যের সম্ভাবনা বাড়তে পারত। কিন্তু সেই প্রস্তাব নাকি একেবারেই পছন্দ হয়নি বিয়েলসার। তিনি স্পষ্ট জানিয়ে দেন, দল এতদিন যে পদ্ধতিতে খেলেছে, সেই পথ থেকেই সরে আসা হবে না। ফলে দুই পক্ষের দূরত্ব আরও বেড়ে যায়।

স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, কোচ ও কয়েকজন ফুটবলারের সম্পর্ক টুর্নামেন্ট চলাকালীনই তলানিতে পৌঁছেছিল। সেই প্রভাব মাঠের খেলাতেও পড়েছে। প্রত্যাশার তুলনায় অনেক খারাপ ফুটবল খেলেছে উরুগুয়ে। আক্রমণে ধার ছিল না, মাঝমাঠেও দেখা যায়নি স্বাভাবিক ছন্দ। ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের।

এদিকে বিশ্বকাপ শেষ হওয়ার পর আরও একটি খবর সামনে আসে। দাবি করা হয়, দেশে ফেরার জন্য ফুটবলারদের চার্টার্ড বিমানের খরচ বহন করবে না উরুগুয়ে ফুটবল ফেডারেশন। সব মিলিয়ে বিশ্বকাপ থেকে বিদায়ের পর উরুগুয়ে ফুটবলে অস্বস্তি আরও বেড়েছে। সেই সঙ্গে মার্সেলো বিয়েলসার ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা।

আরও পড়ুন

নিজের উপর বিশ্বাস রাখি! থাইল্যান্ড-বধের পর ইতিহাস গড়লেন দীপ্তি
আগস্ট ৩১, ২০২৬

এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা

ক্রীড়া দিবসে শুভেন্দুর ডাবল ধামাকা! ১০০ নতুন স্টেডিয়ামসহ মেসি কাণ্ডের টাকা ফেরতের উদ্যোগ সরকারের
আগস্ট ২৯, ২০২৬

ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য

৫২ বছর পর হকি বিশ্বকাপে সেরা ভারতীয় মেয়েরা! পেলেন বড় আর্থিক পুরস্কার
আগস্ট ২৯, ২০২৬

জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার

ইমরান চুরি করেনি! কাঁদতে কাঁদতে বললেন মিয়াঁদাদ, ফের বিতর্ক পাকিস্তান ক্রিকেটে
আগস্ট ২৯, ২০২৬

সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ

কোহলি যদি ম্যাচটা খেলত... শ্রীলঙ্কা টেস্ট ড্রয়ের পর গিলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন কাইফের
আগস্ট ২৯, ২০২৬

দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার

বাংলাদেশ সফর নিয়ে বরফ গলছে! নতুন বছরের শুরুতেই পদ্মাপারে যেতে পারে ভারতীয় দল, বদলাচ্ছে সময়সূচী
আগস্ট ২৮, ২০২৬

সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ

হার দিয়ে শুরু, জয়ে শেষ! কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস প্রজ্ঞানন্দের
আগস্ট ২৮, ২০২৬

ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত

ফলো-অন করিয়েই কি ভুল করল ভারত! জয়ের মুখ থেকে ম্যাচ হাতছাড়া হতেই উঠছে প্রশ্ন
আগস্ট ২৮, ২০২৬

জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের

ভারতের জয়ের পথে ফের বৃষ্টি! ফলো-অন বাঁচিয়ে ১৬ রানের লিড শ্রীলঙ্কার
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়

সোনালের শতরান বিফলে! ২৯০-তেই শেষ শ্রীলঙ্কা, ফলো-অন করাল ভারত
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত

যশস্বীর দেখানো পথেই সিরাজ! শ্রীলঙ্কার ব্যাটারকে ক্রমাগত উত্যক্ত করল, পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ আম্পায়ারের
আগস্ট ২৫, ২০২৬

মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট

মরণবাঁচন ম্যাচে হার! হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারল না ভারত
আগস্ট ২৫, ২০২৬

হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার

২০০৪-এর পর ফের ডুরান্ডে মোহনবাগান বধ! যুবভারতীতে ইস্টবেঙ্গলের ইতিহাসের পুনরাবৃত্তি
আগস্ট ২৪, ২০২৬

এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস

টিম ইন্ডিয়ায় আর সুযোগ পাব না! মন খারাপ নিয়ে অবসরের ঘোষণা ৪ IPL জয়ী তারকার
আগস্ট ২৩, ২০২৬

৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার

দ্বিতীয় টেস্টে বাদ কুলদীপ, অভিষেক সারাংশের! বোর্ডের বিবৃতিতে স্পষ্ট হল কারণ
আগস্ট ২৩, ২০২৬

ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের