নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR বিতর্কে রাজ্য-রাজনীতির সীমা ছাড়িয়ে এবার লড়াই পৌঁছেছে সুপ্রিম কোর্টের এজলাসে। মুখ্যমন্ত্রীর উপস্থিতি ইতিমধ্যেই তোলপাড় ফেলেছে রাজ্য রাজনীতিতে। SIR শুনানিতে মুখ্যমন্ত্রীর আইনজীবী রূপে উপস্থিতি নতুন করে বিতর্কের সূত্রপাত ঘটিয়েছে। আর এই নিয়ে কটাক্ষের সুর চড়িয়েছে বিরোধী শিবির।
বুধবার সুপ্রিম কোর্টে SIR এর শুনানিতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি, আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে তার সওয়াল করার সম্ভাবনাও ক্রমশ জোরালো হয়েছে। আর এই নিয়ে কটাক্ষের সুর চড়িয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীকে নিশানা করে দিলীপ বলেন, ' নির্বাচনের পরে মুখ্যমন্ত্রীকে ওই কাজই করতে হবে তাই সেটারই প্র্যাক্টিস শুরু করেছেন উনি। অনেক কিছুই করেন উনি। ওনার জীবনে লেখক, গায়ক, দার্শনিক সবই আছেন উনি।'
দিলীপ ঘোষ আরও বলেন, ' সামনে নির্বাচন আর উনি ধরেই নিয়েছেন যে ওনার সরকার চলে যাবে। তারপর কিছু তো করতে হবে। তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিলে ফাইল নিয়ে সুপ্রিম কোর্টে যাবে।' দিলীপ ঘোষের করা মন্তব্য নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। এখন নজর শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ও রায়ের দিকে।
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের